অসাধারণ সিনেমা Bajrangi Bhaijaan।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হিন্দি সিনেমা নিয়ে আমি কখনই কোন সময় লেখালেখি করিনি। হিন্দি সিনেমা এমনিতেও আমি বেশ কম দেখি। যেগুলো হিট হয় সেসব সিনেমাই দেখার চেষ্টা করি। অনেকের কাছ থেকেই শুনছিলাম যে সালমান খানের ছবি Bajrangi Bhaijaan নাকি দেখার মতো একটা সিনেমা। আমার আগ্রহটা তেমন বেশী ছিলনা। সিনেমাটা যে দেখতেই হবে সেরকম কোন কিছু না। এমনিতেই সিনাম পাগল আমি। সব ধরনের সিনেমা দেখে থাকি। লোকজনের মুখে শুনেছি দেখে আমাকে Bajrangi Bhaijaan ছবিটা যে দেখতেই হবে সেরকম ব্যাপারটা ছিলনা। এমনিতেই এখন ঈদের ছুটি চলছে। সামনে আরো যে ক'দিন ছুটি রয়েছে ভাবছি আরো কিছু সিনেমা দেখবো। তবে আজকে যে হুট করে Bajrangi Bhaijaan মুভ্যিটি দেখা হয়ে যাবে সেটা আগে থেকে প্ল্যান করিনি। গত কয়েকদিন আগে আমার এক ফ্রেন্ড আমাকে এই ছবিটির ব্যাপারে বলছিল যে সিনেমাটি নাকি খুবই ভালো এবং সে বারে বারে আমাকে বলছিল যে কোন মতেই আমি যেন এই সিনেমাটা না মিস করি। তাই আজকে দেখে ফেললাম। সিনেমাটি দেখে আমি এতই মুগ্ধ যে এই প্রথম কোন হিন্দি সিনেমার ওপর লেখালেখি শুরু করে দিলাম। সিনেমায় সালমান খানের সাথে অভিনয় করেছে কারিনা কাপুর। তবে Harshaali Malhotra নামে ছোট্ট ৬ বছরের এক শিশুর অভিনয় দেখার মতো ছিল, যে কিনা শাহিদা চরিত্রে অভিনয় করেছে। খুব সুন্দর গল্প পুরো সিনেমাটায় ফুটিয়ে তোলা হয়েছে। আমি আসা করি আপনারা সবাই সিনেমাটি দেখবেন।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!
স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!
মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর...
...বাকিটুকু পড়ুন
রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন