somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

The Huntsman: Winter's War সিনেমা রিভিউ

২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



Cedric Nicolas-Troyan এর পরিচালিত সিনেমা The Huntsman: Winter's War দেখলাম সিনেপ্লেক্সে গিয়ে। দেখার পর হতাশ হইনি, মর্মাহতও হইনি। আসলে কোন অনুভূতি আসেনি সিনেমাটি দেখে। কষ্ট করে সিনেমা বানিয়েছে পরিচালক তাই দেখে আসলাম। তবে প্রশ্ন হচ্ছে এই কষ্ট করতে কে বলেছিল? এই সিনেমা বানাতে ১১৫ মিলিয়ান ডলার খরচ হয়েছে। সে অনেক টাকা! কত ভাল কাজই না করা যেত! এই সিনেমায় অভিনয় করেছে Chris Hemsworth, Charlize Theron, Emily Blunt এবং Jessica Chastain সহ আরো অনেকে। Winter's War নামটা কেন হলো তা ঠিক সঠিকভাবে বুঝলাম না। এখানে যুদ্ধেরতো তেমন কোন দৃশ্য নেই। এটি মূলত একটি ব্যর্থ প্রেম কাহিনীর সিনেমা। Freyaর চরিত্রে অভিনয় করেছে Emily Blunt আর তার বোনের চরিত্রে অভিনয় করেছে Charlize Theron যার নাম Ravenna।



ঘটনাটি মূলত এরকম যে Freya একজনকে ভালোবাসতো এবং তাদের একটি ছোট্ট শিশুও রয়েছে কিন্তু কোন এক কারণে সে ছেলেটি তাদের ঐ শিশুকে মেরে ফেলে যার ফলে Freya রেগে গিয়ে সেই ছেলেকে তার বরফের শক্তি দিয়ে নির্মমভাবে হত্যা করে। এরপর তার বোন, Ravennaর মৃত্যুর পর Freya সে রাজ্য ত্যাগ করে অনত্র চলে গিয়ে তার নিজের মতো করে শাষন করতে থাকে যেখানে সে বরফের প্রসাদ বানায়। Freya ছোট ছোট শিশুদের ছোটবেলা থেকেই মারামারির প্রশিক্ষণ দিতে থাকে যাতে তাদের হৃদয় কঠোর হয়। দেখে মনে হচ্ছিল আফ্রিকার বিভিন্ন দেশে যেভাবে Child Soldierদের প্রশিক্ষণ দেওয়া হয় ঠিক সেখান থেকেই হয়তো পরিচালক অনুপ্রানিত হয়ে এমন দৃশ্য বানিয়েছে। যাই হউক, এরপর আমরা দেখতে পাই যে সেই শিশু সৈন্যদের মধ্যেই বড় হয়ে যৌবনে পা দেয় Eric ও Sara।



Eric হলো Chris Hemsworth ও Jessica Chastain হলো Sara। Freyaর রাজ্যে কিন্তু কেউ কাউকে ভালোবাসতে পারবেনা আর সেই অসাধ্য সাধনই করে বসলো Eric ও Sara। তারা একে ওপরকে ভালবাসলো। সেটাতে বাধা দিলো Freya। মনে হচ্ছিল Shakespeare এর Romeo & Juliet। এরপর তারা দু'জন দু'জনা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। Eric এক অভিযানে নেমে যায় যখন সে জানতে পারে যে যাদুর আয়না নাকি হারিয়ে গিয়েছে। এরই মধ্যে তার সাথে দেখা হয় Saraর। সে ভেবেছিলো Sara হয়তো মারা গিয়েছে কিন্তু Saraকে Freya আটকিয়ে রেখেছিলো। অবশেষে Freya জানতে পারে যে তার বোন Ravenna তার যাদু বলে ঐ ছেলেকে দিয়ে তাদের শিশুকে খুন করিয়ে ছিল কারণ সেই যাদুর আয়না Ravennaকে বলে ছিল যে Freyaর গর্ভে এক শিশু কন্যার জন্ম হবে যে কিনা Ravennaর থেকেও সুন্দর হবে। আর ঘটনা বলে লাভ নাই আমার নিজের কাছেও কষ্ট লাগছে যে দায়সারাভাবে সিনেমাটি বানানো হয়েছে। Jessica Chastain অনেক চেষ্টা করেছে Scottish accent এ কথা বলতে কিন্তু বেচারীর চেষ্টাটা ব্যর্থ হয়েছে। ঐ দিকে Chris Hemsworth এর গলার আওয়াজটা অনেকটা Rocky সিনেমার Sylvestor Stallone এর মতো লাগছিল। আমি এই সিনেমাকে ৬/১০ দেব।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৫
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

×