somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিনেমা রিভিউ: যুদ্ধ যে একটি ব্যবসা সেটা জানার জন্য War Dogs সিনেমা দেখা লাগবে।

২২ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



War Dogs সিনেমা নিয়ে বেশ কিছুদিন ধরেই ভাবছি রিভিউ লিখবো কিন্তু লেখা আর হয়ে উঠছিলোনা। এই সিনেমা নিয়ে রিভিউ একটু সময় নিয়েই লিখতে হবে কারণ সিনেমাটি comedy drama হলেও এই ছবিটি বেশ গুরুত্বপূর্ণ। সিরিয়া, আফগানিস্তান, ইরাকে আমরা দেখি লাখ লাখ নিরীহ লোকজন দূর্ভোগে আছে। কিন্তু তা তে কি! যারা অস্ত্র বানায় তাদের কোন কিছু যায়ে আসেনা। যুদ্ধ যে কি বিরাট বড় ব্যবসা সেটা এই ছবি না দেখলে বুঝতাম না। আর এই ছবি দেখে এটাই বুঝলাম যে কখনই যুদ্ধ থামবেনা কারণ কিছু কিছু ব্যবসায়ী আছেই তারা মুনাফার স্বপ্ন দেখে যুদ্ধের মাধ্যমে। একজন সৈন্যতো শুধু অস্ত্র নিয়েই থাকেনা। তার কাছে যে অস্ত্র থাকে সেটার দাম আছে, ঐ অস্ত্রে যে গুলি আছে সেটার দামও আছে, সে যে হেলমেট, পোশাক, জুতা পড়ে থাকে সেটারও দাম আছে। কোন কিছুতো আর মাগনা পায়না আমেরিকান আর্মি। সবকিছুই সাপ্লাই পায় ব্যবসায়ীদের কাছ থেকে। ইরাকে একজন অস্ত্রধারী আমেরিকান সৈন্য যা যা সরঞ্জাম বহন করতো একেকজন সৈন্যের পেছনে ব্যয় হতো ১৭,৫০০ মার্কিন ডলার। এবার ক্যালকুলেটর নিয়ে হিসাব করেন। যত বেশী সৈন্য তত বেশী টাকা।



কিভাবে দুই ইহুদি আমেরিকান তরুন অস্ত্র ব্যবসায়ী হয়ে উঠলো সেটি নিয়েই War Dogs সিনেমার কাহীনি। সত্যিকারের কাহীনি নিয়ে নির্মিত এই সিনেমার পরিচালককে সবাই চিনেন। উনি হলেন The Hangover Trilogy সিনেমার পরিচালক Todd Phillips। মজার ছবি ওনার কাছ থেকেই আশা করা যায়। আর দুই ইহুদি আমেরিকান তরুনের চরিত্রে অভিনয় করেছে Jonah Hill ও Miles Teller। Jonah Hill এর চরিত্র ছিল Efraim Diveroliএর আর Miles Teller অভিনয় করেছে David Packouz এর চরিত্রে। দু'জনার অভিনয়ই ছিল চমৎকার। Efraim ও David হলো দুই বন্ধু। তারা একসাথে কিভাবে সফল অস্ত্র-ব্যবসায়ী হয়ে উঠলো তাই দেখানো হয়েছে এই সিনেমায়। বিস্তারিত বলেতো লাভ নাই। ২০১৬ সালের ম্যুভি। আপনারা সবাই দেখেন এই ছবিটি। ভালো লাগবে আশা করি।



ছবিটির কাহীনিগুলো বেশ মজা করে দেখানো হলেও ছবিটির ভেতরে যে গভীরতা আছে সেই ব্যাপারটি আমার কাছে বেশ ভালো লেগেছে। যেমন, এই ছবিতে দেখানো হয়েছে যে অল্প সময়ে বড়লোক হওয়া যায় ঠিকই কিন্তু সেটার ফল বেশীদিন ভোগ করা যায় না। আর অনৈতিক কাজে যে শেষমেষ ধরা পড়তেই হয় সেটাই এই সিনেমায় দেখানো হয়েছে। আমি ৯ দেব ১০ এ।

সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

×