somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বছরের প্রথম হাটাহাটি....আমার সেই উদ্ভট নেশা।

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সবাইকে আবারো নববর্ষের শুভেচ্ছা। সবাই আশা করি ভাল আছেন। নতুন বছরে দিনটা শুরু করলাম হাটাহাটির মাধ্যমে। আজকে অনেক হাটলাম। পরিবারের সবাই গিয়েছিল মিরপুর ডিওএইচএসে একজনের বাড়ীতে। আমি গোল চত্তরের ওখানে নেমে পরলাম। ব্যাস শুরু হয়ে গেল হাটাহাটি। প্রথমে সিরামিকস রোড দিয়ে হেটে হেটে স্টাফ কলেজ আসলাম, ছবি তুললাম। এই রাস্তায় শেষবার কবে এসছি তা খেয়ালও নাই। বহু বছরতো হবেই!





হাটতে হাটতে পল্লবী এক্সটেনশন রোডে আসলাম। ভেতর দিয়ে ভেতর দিয়ে হাটতে থাকলাম। জীবনেও এই জায়গায় আসিনি। ছোটবেলায় এসছিলাম কিনা জানিনা। মিল্ক ভিটা রোডে ঢুকলাম। মিল্ক ভিটা রোডে ঢোকার আগে একটি রাস্তা আছে রাস্তাটি বেশ উচু। উপরের দিকে উঠতে হয়। এরপর আরামবাগ আবাসিক এলাকার পাশ দিয়ে হাটতে থাকলাম। মিরপুরেও যে আরামবাগ নামের জায়গা আছে সেটা জানতামনা।



তারপর রূপনগর রাস্তায় উঠলাম। হাটতেই থাকলাম, কোন থামা নেই। মাঝে একটি দোকানে গিয়ে মাম পানি কিনতে হয়েছিল। এরপর শিয়ালবাড়ি রাস্তা ধরে প্রশিকা মোড়ে আসলাম। ওখানের একটি টং-এর দোকানে একটা কলা খেলাম। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পৌছালাম। আরো হাটতে হাটতে মিরপুর ১ নং এর দিকে যেতে থাকলাম। ছবিতো তুলছিলাম। এই রাস্টায় রয়েছে Kidney Foundation Bangladesh, Bangladesh-German Technical Training Institute, Currency Museum, Bangladesh Institute of Bank Management, ইত্যাদি। সনি হলের সামনে এসে চিড়িয়াখানা রাস্তায় ঢুকলাম। মসজিদ খোঁজার সন্ধানে এি রাস্টায় ঢুকলাম কারণ ততক্ষণে জোহরের নামাযের সময় হয়ে গিয়েছে। মনি কানন হাই স্কুল মসজিদে জোহরের নামায পড়লাম। নামাযের পর এক হুজুর সবাইকে বসতে বললেন হাদীস পাঠ শুনানো হবে দেখে। ভাবলাম কিছুক্ষণ বসি। হাদিস শুনার পর হুজুর বললেন সামনে ইজতেমা হবে এলাকা থেকে কারা কারা তবলীগে যাবে। আমিতো আর ওই এলাকার নই তাই কিছু বললাম না। ঈদগাহ মাঠের পাশ দিয়ে হেটে চিড়িয়াখানার দিকে অগ্রসর হতে থাকলাম। বোটানিকাল গার্ডেনে ঢুকলাম।





বহু বছর পর বোটানিকাল গার্ডেন প্রবেশ করলাম। বহু বছর বলতে বহু বছর। ছোটবেলার কথাটি এখনও খেয়াল রয়েছে। বোটানিকাল গার্ডেনে সেই প্রথম এসছিলাম ১৯৮৩ সালে যখন আমি শাহীন স্কুলে কেজি বা নার্সারিতে পড়তাম। স্কুল পিকনিকে এসছিলাম এবং যতদূর মনে পরে আমি একটি খেলায় প্রথমও হয়েছিলাম। পিকনিক বা ক্লাস পার্টিতে যেসব খেলাধূলা হতো, যেমন পিলো পাসিং, মিউজিকাল চেয়ার, কুইজ, এসবে আমি কেমন যেন প্রথম পুরষ্কারই জিততাম। ক্লাস ফোরেও একবার প্রথম হয়েছিলাম, ইউনিভার্সিটিতেও একবার প্রথম হয়েছিলাম। যাই হোক, ৩৪ বছর পর বোটানিকাল গার্ডেনে আসলাম। ছবি তুললাম অনেক। এরপর ২ঘন্টা ৪৪ মিনিট হাটাহাটির পর সনি হলের ওখান থেকে বাসে উঠে উত্তরা আসলাম।



হাটার সময় অনেক রকমের মানুষের দেখা পাই। যেমন হাটাহাটি করার সময় মিরপুর ১ নং এর দিকে একজন মধ্য বয়স্ক লোক কথা বলছিল একজন মহিলার সাথে। পাশ দিয়ে হেটে যাওয়ার সময় আমি শুনতে পেলাম লোকটি মহিলাটাকে বলছে: "ওরে, বাইন্ধা, ফিজিকালি টরচারিং কইরা সব কিছু উদ্ধার করুম।" মানুষ এতো হিংস্র হয়ে যাচ্ছে! কোট-প্যান্ট পড়া লোকের মুখে এমন কথাকি মানায়? যাই হোক HAPPY WALKING।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১১:২০
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×