somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজও পর্যন্ত একটা বই লিখে শেষ করতে পারলাম না।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেউকি বিশ্বাস করবে আমি যদি বলি গত ২০--২১ বছর ধরে আমি চেষ্টা করছি একটি বই লেখার কিন্তু আজও পর্যন্ত পূর্ণাঙ্গভাবে একটা বইও লিখতে পারলামনা? কতবার যে হাতে পেন নিয়ে লেখা শুরু করেছি তার কোনো হিসেব নেই। কম্পিউটারেও যে কত শত শত লেখা লিখিছি সেটারও হিসেব নেই। শুধু হিসেব আছে যে আমি একটা বইও আজ পর্যন্ত প্রকাশ করতে পারিনি। বিভিন্ন বিষয়ের ওপর আমি লিখেছি কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেই লেখা অসমাপ্ত থেকে গিয়েছে। কি কারণে যে লেখা শেষ করতে পারতামনা তার কোনো সঠিক উত্তর আমার কাছে নাই। প্রতিটা বছর ইচ্ছে হতো একুশে বই মেলায় আমার একটি বই প্রকাশিত হবে। বই মেলায় যেতাম আর কল্পনা করতাম নতুন নতুন লেখকদের মতো আমারও একটা বই একদিন ছাপানো হবে, বিক্রী হবে। আজ পর্যন্ত একটা বইও লিখে শেষ করতে পারলাম না।

আমার এটাও খেয়াল আছে যে ক'বছর আগে একজনের সাথে কথা বলেছিলাম বই ছাপাবো বলে। সে আমার খুব পরিচিত একজন মানুষ। সে নিজেও বই লেখে ও তার অনেক বই ছাপানো হয়েছে। সে এও আমাকে বললো যে অমুক তারিখের মধ্যে আমার পান্ডুলিপি তাকে দিতে সে ব্যবস্থা করে দিবে। কিন্তু কিসের কি!! আজও পর্যন্ত একটা বইও লিখে শেষ করতে পারলাম না।

এইভাবেই কি আমার চলবে? এইভাবেই কি প্রতিটা বছর বই মেলার আগে অনুপ্রাণিত হয়ে বই প্রকাশের স্বপ্ন দেখবো আবার বই মেলার পর সেই স্বপ্নটা ভেঙ্গে যাবে? অন্যরা পারলে আমি পারিনা কেনো? একটা বইতো মাত্র লিখতে চাই। আমার এতটুকুই চাওয়া। একটা বই অনেকদূর পর্যন্ত লিখেছিলাম। কিন্তু এরপর আমেরিকায় চলে আসায় ঐ বইটা আর প্রকাশনার স্বপ্ন দেখেনি। আজ পর্যন্ত একটা বইও লিখে শেষ করতে পারলাম না।

এটাকে আফসোস হিসেবে না নিয়ে অনুপ্রেরণাই নেওয়া উচিত। কি বলেন আপনারা?
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

×