somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০৭৭ এর মহামারি ও পরবর্তী পৃথিবী।

০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩৩ বছর ধরে সারা পৃথিবী এক সরকার দ্বারা শাষিত হচ্ছে। বর্তমানে পৃথিবীতে এক দেশ, এক সরকার, এক ভাষা, এক ধর্ম। গোটা পৃথিবীর সারা মানুষ আজ বাস করে এক জায়গায় কারণ পৃথিবীর বেশীরভাগ জায়গায়ই বসবাসের অযোগ্য। ঠিক ৩৩ বছর আগে অর্থাৎ ২০৭৭ সালে নতুন করে এই পৃথিবী শুরু হয়। ২০৭৭ সালের মহামারিতে দুনিয়ার ৯৯% মানুষ প্রাণ হারায়। সেই রোগ সারা দুনিয়ার সর্বত্র ছড়িয়ে পরে যার ফলে বেশীরভাগ জায়গার আবহাওয়া এতই বিষাক্ত হয়ে যায় যে সেসব জায়গা একেবারেই বসবাসের জন্য অনুপযুক্ত হয়ে পরে। এখনো পর্যন্ত সেসব জায়গায় যাওয়াই যায়না। মানুষ যেতে পারেনা আর গেলেও স্পেশাল স্যুট পরে যেতে হয়। তবে আশ্চর্যজনক হলেও সত্য যে সেসব জায়গায় এখন শুধু পশু-পাখি বসবাস করছে। অর্থাৎ বর্তমানে পৃথিবীর স্থলভাগের ৯৯% জঙ্গল। বাকি এক ভাগ অল্প একটু জায়গায় মানুষ নতুন করে দালান-কোঠা বানিয়ে বাস করা শুরু করেছে।  

যারা বেচে যায় তারা বর্তমানে ঠিক যেই জায়গায় আমি বসবাস করি সেখানে এসে একত্রিত হয়। সেই সময় আমার বয়স ছিল ১০। আজ আমার বয়স ৪৩। ঐ সময় যারা বেচে গিয়েছিল তারা নিজেদেরকে ভাগ্যবান বলেই বিবেচনা করে। যারা বেচে আছে তারা কি যে ভয়াবহ এক সময় পার করেছে সেটা মনে হয় লিখে বা বলে বুঝানো যাবেনা। একের পর এক মানুষ মারা যাচ্ছিলো। কোনো কিছুতেই থামানো যাচ্ছিলোনা সেই রোগ। পৃথিবীর সব দেশে সব জায়গায় এই রোগ এমনভাবে ছড়িয়ে পরেছিল কেউই তা থেকে রেহাই পাচ্ছিলোনা। যারা বেচে আছে তারা নিজেদেরকে ভাগ্যবান মনে করবেনা তো কি মনে করবে? 

আমি একটি ইউনিভার্সিটির শিক্ষক। কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক। এখনকার বিশ্ববিদ্যালগুলোতে কয়েকটি বিষয় নিয়েই পড়ানো হয়। চার-পাচটে বিষয় ছাড়া আর বাকি যতো বিষয় আছে সব বাদ। এবং কি ইতিহাসও পড়ানো হয়না। আর রাষ্ট্রবিজ্ঞানতো একদমই নিষেধ। আসলে এখনতো আগের মতো আর বড় বড় দালানের বিশ্ববিদ্যালয় নেই। সব ধরনের ক্লাস হয় অনলাইনে। বাড়িতে বসে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ক্লাস নেই। ৪০ জন ছাত্র-ছাত্রীরা তাদের বাসাতে বসেই আমার ক্লাস করে। সপ্তাহে ৪ দিন ক্লাস নেই। ৩ ঘন্টা করে একেকটা ক্লাস, মাঝে আধা ঘন্টার একটা বিরতি থাকে। সপ্তাহ শেষে ডিজিটাল পেমেন্ট আমার মোবাইল ফোনে চলে আসে। চিন্তা করতেই অবাক লাগে যে ৩৩ বছর আগেও দুনিয়াতে ব্যাংকিং সিস্টেম ছিল। এখন ব্যাংক বলে কিছু নেই। সব ডিজিটাল কারেন্সি।

যাই হোক ঐ যে বলছিলাম এখন পুরো পৃথিবী মিলে এক দেশ এবং এই গোটা পৃথিবী শাষন করছে একটাই রাজনৈতিক দল যে দলের বিরুদ্ধে কোনো মত প্রকাশ করা একদমই যায় না। এখনতো আর আগের মতো গনতন্ত্র, রাজতন্ত্র বলে কিছু নেই। দুনিয়াতে এমনিতেই মানুষজন কম, আর ঐ মহামারির পর মানুষ বেচে থাকা নিয়েই ব্যস্ত ছিল। ঠিক ঐ সময়েই এমন একজন নেতা হিসেবে উঠে আসলো যে কিনা একটা সময়ে সবার জন্য ভরসা হয়ে দাঁড়ালো। নতুন করে সবাইকে ঘুরে দাড়ানোর স্বপ্ন দেখানো শুরু করলো। সেই থেকে ঐ একটাই দল সারা দুনিয়া শাষন করে যাচ্ছে। ৩৩ বছর ধরে যে শাষন করে যাচ্ছে বর্তমানে তার বয়স হলো ৭৭ অর্থাৎ তার বয়স যখন ৪৪ ছিল তখন সে গোটা দুনিয়া শাষন করার দায়ভার নিয়েছিল। গঠন করেছিল নতুন এক আর্মি। যে আর্মির বেশীরভাগ সদস্যই হলো মানুষের তৈরী রোবট। কয়েক লাখ রোবট পুরোটাই কন্ট্রোল করে সেই নেতা যাকে সবাই মহান নেতা বলে সন্মোধন করে।

গোটা সমাজ এখন একটা কনট্রোল্ড সিস্টেমের মধ্যে চলছে। তবে এতে কারোর কোনো অভিযোগ নেই কারণ সবাই বেশ সুখেই আছে। এখন আর ধনী, গরীব বলে কিছু নেই। সবাই সমান। প্রত্যেকেই স্বাচ্ছন্দে জীবন-যাপন করতে পারছে। অভাব জিনিষটা একদমই নেই। কিন্তু ঐযে বললাম: "কনট্রোল্ড সিস্টেম"। মানুষ হয়েও রোবটের মতো থাকতে হয়।

মাঝে মধ্য নিজেদেরকে ঐ রোবটদের থেকেও নিচু শ্রেনীর মনে হয়। সেটা ভাববার কারণও আছে। রোবট দিয়ে গঠিত আর্মি ও পুলিশ যার বিরুদ্ধে কিছু বলাও যায় না। কোন রকম ভুল ত্রুটি পেলে কোনো রকম কারণ দর্শানো যাবেনা। রোবট পুলিশ এসে যে সাজা দিবে সেটাই মানতে হবে।

একবার খেয়াল আছে পাশের বাড়ির এক ছেলে সে একটু স্পীডে তার প্লেন-কার চালিয়েছিল। তার জন্য তাকে পানির নিচে যে বিশাল জেলখানা রয়েছে সেখানে ৩ বছর থাকতে হয়েছিল। প্লেন-কার হলো এক ধরনের যানবাহন যেটা গাড়ি হিসেবেও ব্যবহার করা যায় আবার প্লেন হিসেবেও ব্যবহার করা যায়।

সে যাই হোক, আমার এই কনট্রোল্ড সিস্টেম ভালো লাগেনা। আসলে কোনো কিছুরই অভাব নেই কিন্তু কেমন জানি বন্দি বন্দি লাগে। পার্কে যেতে পারি না, পার্কে যেতে চাইলেও ঐ রোবট পুলিশ থেকে ১ মাস আগে পার্মিশন নিতে হয়। যখন যেটা মন চায় সেরকম বাজার করতে পারিনা কারণ সরকার থেকে বলে দেওয়া আছে কোন সপ্তাহে কি কি বাজার করা যাবে। যেমন আমার যদি পরোটা খেতে ইচ্ছে হয় তাহলে ক্যালেন্ডারের তারিখ দেখতে হবে কোন দিন পরাটা খাবার দিন। মন চাইলো আর বানালাম সেটা হবে না। সব জায়গায় সার্ভেলেন্স ক্যামেরা।

বাড়েবাড়ে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। ঐ যে বলছিলাম ভালো লাগেনা কনট্রোল্ড সিস্টেম। সেটা ভালো না লাগার অনেক কারণ রয়েছে। আমি আমার এই মহান নেতার আদর্শ থেকে সরে আসতে চাই। মন থেকে বলছে কোথাও কোনো একটা গলদ রয়েছে।

(চলবে)
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৪
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×