somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চমৎকার একটি সিনেমা উপভোগ করলাম: The Platform

০৪ ঠা এপ্রিল, ২০২০ ভোর ৫:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বর্তমান এই দূর্দিনে বাসায় বসে থেকে একটা দূর্দান্ত সিনেমা দেখে ফেললাম। স্প্যানিশ সিনেমা The Platform দেখলাম। ছবিটি নেটফ্লিক্সে রিলিজ হয়েছে সপ্তাহ খানিক আগে। বেশ কয়েকজনার কাছ থেকে ভালো মন্তব্য শুনলাম এই সিনেমাটির ব্যাপারে তাই আর দেরি না করে দেখে ফেললাম।

চমৎকার এক কাহিনী নিয়ে নির্মিত এই ছবি The Platform। সিনেমার পরিচালকের নাম আমি জীবনেও শুনিনি। Galder Gaztelu-Urrutia হলো সিনেমার পরিচালক। নামি দামী পরিচালক ছাড়াও আমাদের সমাজে আরো যে ভালো ভালো সিনেমা পরিচালম রয়েছে সেগুলো জানা যায় বিভিন্ন ধরনের সিনেমা দেখে। খুব সিম্পল একটা গল্পকে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে পরিচালক।

সিনেমায় নামি দামী কোনো অভিনেতা নাই তবে গুটি কয়েক যারা অভিনয় করেছে তাদের অভিনয় ছিল দেখার মতো। আর ওতো লোকজনেরও প্রয়োজন হয়নি এই সিনেমায়। অল্প কয়েকজনকে দিয়ে পুরো সিনেমা সেরে ফেলেছে পরিচালক।



গল্পটি আংশিক বললে মনে হয় মন্দ হয় না। পুরোটা বলতে চাইনা কারণ তা বললে অনেকেই হয়তো আর সিনেমাটাই দেখবেন না। সিনেমাটিতে দেখানো হয় যে বিশাল বড় এক টাওয়ার যে টাওয়ারের এক একটি ঘরে দু'জন করে কয়েদীদের রাখা হয়। এক ঘরে দুইজনার বেশী কেউ থাকতে পারেনা। প্রত্যেকটি ঘরের মাঝখান হচ্ছে ফাকা। সেই ফাকা জায়গা দিয়ে নীচ তলার কয়েদিদের দেখা যায় আবার উপর তলার কয়েদিদেরও দেখা যায়। ঐ ফাকা জায়গা দিয়ে এক প্লাটফর্মের মাধ্যমে খাবার আসে। এক এক তলায় খাবারগুলো কিছু সময়ের জন্য থাকে। যে যতটুকু পারে ঐ সময়টুকুতে যতপারে খেয়ে নেয়। সমস্যা হলো সব চেয়ে উপরের তলায় যারা থাকে তাদের ভাগ্যেই ভালো খাবার জুটে। এইভাবে আস্তে আস্তে প্লাটফর্মটি যতো নীচে নামতে থাকবে খাবারের পরিমাণ ততো কমতে থাকবে। এইভাবে একটা পর্যায়ে সবখাবার শেষ হয়ে যায় যার ফলে নিচুতলার অনেকের ভাগ্যেই খাবার জোটেনা।

যতো না গুছিয়ে বলতে পারলাম তার থেকে সাসপেন্স অনেক বেশী এই ছবিতে। আমার দেখা মতে Dystopian thriller ক্যাটাগরীর সিনেমার মধ্যে এই সিনেমা প্রথম সারীতে থাকবে।

৯/১০ দিব।

সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০২০ ভোর ৫:২৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

×