
অনেকেই বলে থাকে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদীদের ওপর নাৎসীরা যে অত্যাচার চালায় এবং লাখ লাখ ইহুদি হত্যা করে সেটা নাকি সব সাজানো নাটক। তাদের মতে ইহুদিদের নাকি গ্যাস চ্যাম্বারে মারা হয়নি। যুদ্ধে যারা জিতে তাদের হাতেই ইতিহাস লেখা হয়। ইহুদিদের ওপর সহানূভুতি আনার জন্য যাতে ওরা প্যালেস্টাইনে গিয়ে ইজরাইল রাষ্ট্র সৃষ্টি করতে পারে সে জন্য নাকি এতো কিছু নাটক সাজানো হয়। আর এইসব নিয়েই বানানো হয়েছে সিনেমা Denial।
একজন আমেরিকান লেখিকা Deborah Lipstadt, যে নিজেও একজন ইহুদি, সে ১৯৯৩ সালে একটি বই লিখে নাম Denying the Holocaust। সে এই বইয়ে তুলে ধরেন বিভিন্ন ব্যাক্তি বা সংগঠন কিভাবে মিথ্যাভাবে Holocaust-এর ঘটনাকে মিথ্যা প্রচারণা হিসেবে চালায়। সে তুলে ধরেন Holocaust মিথ্যা কিছু নয়, ইহুদিদের অন্যায়ভাবে মারা হয়েছিল, তারা নির্যাতনের স্বীকার এবং সে এর জন্য অনেক প্রমানও দেখিয়েছিল।

ব্রিটিশ লেখক David Irving এই ব্যাপারটি নিয়ে মামলা করে কোর্টে এবং সে তুলে ধরে যে Holocaust বলে কিছু হয়নি এবং গ্যাস চেম্বার বলে কিছু ছিল না। এখানে বলা বাহুল্য যে David Irving নিজে বিশ্বাস করে না যে হিটলারের অর্ডারে লাখ লাখ ইহুদিদের যে মারা হয়েছিল আর ইহুদিদের অত মাত্রায় মারাও হয়নি।
মামলা চলতে থাকে। David Irving বনাম Penguin Books এবং Deborah Lipstadt। সিনেময় ভালো ভালো শিল্পী অভিনয় করেছেন: Rachel Weisz, Tom Wilkinson ও Timothy Spall। Timothy Spall এর অভিনয় ছিল দেখার মতো। আমার কাছে ভালই লেগেছে সিনেমাটি। সত্যঘটনা অবলম্বনে বানানো সিনেমাটি আশা করি আপনাদেরও ভালো লাগবে।

সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




