উত্তম কুমার--সুচিত্রা সেনের সিনেমা কেমন হবে সেটা কি আর বলতে হয়? আর সেই সাথে যদি সিনেমায় থাকে ভানু বন্দোপাধ্যায় তাহলেতো আর কথায়ই নাই। "ওরা থাকে ওধারে" চমৎকার এই সিনেমা সেকেন্ডে সেকেন্ডে উপভোগ করলাম। ১৯৫৪ সালের এই সিনেমার পরিচালক হলেন সুকুমার দাশগুপ্ত।
খুব সাধারণ একটা গল্প এতো অসাধারণভাবে দূর্দান্ত অভিনয়ের মাধ্যেমে ফুটিয়ে তুলেছে তা এই সিনেমা দেখলেই বোঝা যায়। উত্তম কুমার, সুচিত্রা সেন, ভানু বন্দোপাধ্যায়ের পাশাপাশি তুলসী চক্রবর্তীও এই ছবিতে অভিনয় করেছেন। ৫০ দশকের পশ্চিম বঙ্গে বসবাসরত দুই পরিবারকে নিয়ে ঘটনা। দুই প্রতিবেশীর মধ্যে এক পরিবার হলো বাঙ্গাল আরেক পরিবার হলো ঘটি। ৪৭ এর দেশভাগের পর যেসব বাঙ্গালী তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ভারতে গিয়েছিল তাদেরকে বলে বাঙ্গাল আর পশ্চিম বঙ্গের পুরনো বাঙ্গালিদের বলে ঘটি। দুই ধরনের এই পরিবারের মধ্যে সারাক্ষণ শুধু ঝগড়া লেগে থাকে।
এই ঝগড়া আবার খুব সিরিয়াস টাইপের কিছুনা। ঝগড়ার দৃশ্যের মধ্যেই রয়েছে রসিকতা। রসিক হবারই কথা কারণ ঐ যে ভানু বন্দোপাধ্যায় যে আছে!! তার অভিনয় চমৎকার ছিল। আমি খুব মুগ্ধ তার অভিনয় দেখে।
দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়াঝাটি হলে হবেটা কি, একে অন্যের জন্য আবার ঠিকই টান রয়েছে। আপনারা দেখতে পারেন। ইউটিউবে পাবেন। লিংকটা দিয়ে দিলাম।
বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন
বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন
বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন