বেশ অনেকদিন পর সিনেমা রিভিউ লিখতে বসলাম। সময় পাচ্ছিলাম না আসলে। একদিক থেকে কাজের ব্যস্ততা আরেক দিক থেকে ইউরোপিয়ান ফুটবল লীগগুলো দেখার কারণে লেখা হয়ে উঠছিলোনা। আবার কিছুদিন থেকে নিয়মিতভাবে সিনেমাও দেখা হচ্ছিলো না। কিছু টিভি সিরিজ দেখেচি সেসব নিয়ে আরেকটা ব্লগ লিখবো আরেকটা সময়। আজকে যে সিনেমা নিয়ে কথা বলবো সেটি কিছুদিন আগে নেটফ্লিক্সে রিলিজ হয়েছে। অবশ্য এটিকে কোনো সিনেমা বলা ঠিক হবেনা।
এটি একটি সত্য কাহীনি নিয়ে নির্মিত একটি ডকিউমেন্টরি সিনেমা। নাম: American Murder: The Family Next Door। ডকিউমেন্টরিটি দেখে যেকোনো লোকেরই বেশ খারাপ লাগবে। কাহীনিটি আমেরিকার কলোরাডো রাজ্যে ঘটে। Christopher Lee Watts কিভাবে নৃশংসভাবে তার গর্ভবতী স্ত্রী ও দুই ছোট ছোট শিশু কন্যাকে খুন করে সেটাই তুলে ধরা হয়েছে পুরো ডকুমেন্টরিতে। প্রথমে সে নিজেকে নির্দোষ প্রমাণ করে কিন্তু ডিটেক্টিভের লোকজন কিভাবে সত্য ঘটনা উন্মোচন করে তা দেখানো হয়।
আমার কাছে একদিক দিয়ে খুব খারাপ লেগেছে এই ডকুমেন্টরি ছবিটি দেখে। নিষ্পাপ দুই শিশু মেয়েকে বাবা কিভাবে পারে খুন করতে তা মাথায় ঢুকেনা। সমাজে আসলেই অনেক অনেক খারাপ মানুষ আছে।
আপনাদের সময় থাকলে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে।
লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন
/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন