somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

THE GOOD NURSE (2022) সিনেমা রিভিউ।

০১ লা নভেম্বর, ২০২২ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেখতে দেখতে নভেম্বর মাস চলে আসলো। আমার কাছে কেমন যেনো মনে হয় অক্টোবর মাসটা চোখের পলকেই শেষ হয়ে গেলো। কাজের ব্যস্ততায় তেমন সিনেমা দেখা হয়নি। যদিও টিভি সিরিজ দেখেছি কারণ এই মুহূর্তে The Walking Dead এর season finale চলছে। আর মাত্র দুটো পর্ব বাকি রয়েছে। সেই ২০১১ সালে শুরু হওয়া এই সিরিজটি শেষ হতে চলেছে।

সিনেমা দেখেছি দু-চারটে তবে মজার কথা হলো আমি আমার সেই শৈশবে দেখা হুমায়ুন আহমেদের বহুব্রীহি নাটক ইউটিউবে আবার দেখা শুরু করেছি। কাজ করে রাতে ফিরে এসে একটা পর্ব হলেও দেখবো। তবে আজকে কথা বলবো এই ২০২২ সালের একটি সিনেমা নিয়ে। সিনেমাটির নাম: The Good Nurse।



The Good Nurse সিনেমা সত্যঘটনা অবলম্বনে নির্মিত একটি ছবি যেখানে অভিনয় করেছে আমার হলিউডের প্রিয় অভিনেত্রী Jessica Chastain ও অস্কার পুরষ্কারপ্রাপ্ত অভিনেতা Eddie Redmayne। তাদের দু'জনার অভিনয়ই বেশ দূর্দান্ত ছিল। এবারে সিনেমাটি সম্পর্কে হালকা-পাতলা কিছু বলি। Jessica Chastain ও Eddie Redmayne দু'জনাই একটি হাসপাতালের নার্স। Eddie Redmayne নতুন নার্স হিসেবে চাকরি পায় এবং তার কাজ থাকে Jessica Chastain এর শিফটে।

হাসপাতালে ভর্তি হওয়া এক রোগীর অনাকাঙ্খিত মৃত্যু নিয়ে তৈরী হয় যতো জল্পনা কল্পনা। এর কিছুদিন পর আরো কিছু রোগীর মৃত্যু যখন ঘটে তখন সবার মধ্যে টনক নড়ে। সবাই তখন রোগীদের মৃত্যুর কারণ খোঁজার চেষ্টা করে।

Charles Cullen নামের একজন নার্সকে নিয়ে নির্মিত এই সিনেমা বেশ ভালই লাগবে সবার। তার নামে অভিযোগ রয়েছে সে বিভিন্ন হাসপাতালে চাকুরি করার সময়ে ৪০ জন রোগীকে খুন করে। বর্তমানে সে জেল খাটছে এবং ২৩৮৮ সালের আগে সে জেল থেকে বের হতে পারবেনা।

আমি ৯/১০ দেব।

সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০২২ রাত ৮:২৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

বাংলা কিউ আর কোড এর ব্যাবহারের বাধা ও সমাধান।

লিখেছেন নাহল তরকারি, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ৯:১০




Bangla QR: সম্ভাবনাময় একটি উদ্যোগ, তবে কিছু বাস্তব সমস্যার সমাধান জরুরি

বাংলাদেশে ক্যাশলেস লেনদেনকে সহজ ও আধুনিক করার লক্ষ্যে Bangla QR একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একটি QR কোড ব্যবহার... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

×