somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রিপন বড়ুয়া
.......এখনো কি রাত নিঝুম হলে,শরৎ কাহিনী পাশেnখোলা পরে থাকে........n........ব্যাকুল তিয়াসে আমারি পিয়াসে অন্তর কেঁদেnমরে............nখুব জানতে ইচ্ছে করে ......তুমি কি সেই আগেরnমতই আছ............???

“মনে রাখবেন শ্বশুরের ‘বিচি’ আছে, শাশুড়ির নাই।”

১৮ ই জুন, ২০১৫ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্বশুর আর শাশুড়ি বানান দুটো কখনো
ভালো করে খেয়াল করেছেন? কত পার্থক্য!
এই পার্থক্যের কারণে বানান দুটো আমার
খুব ভুল হতো। সেই ভুল থেকে উদ্ধার পাওয়ার
সূত্র বাতলে দিয়েছিলেন আমার এক সহকর্মী।
আমার বন্ধুতালিকায় উপস্থিত মান্যবরদের
কাছে করজোড়ে ক্ষমা চেয়ে সেই সহকর্মীর
সূত্রটি উল্লেখ করতে চাই:
“মনে রাখবেন শ্বশুরের ‘বিচি’ আছে, শাশুড়ির
নাই।” না, প্লিজ অন্যভাবে নেবেন না। তিনি
বোঝাতে চেয়েছেন শ্বশুর শুরু হয়েছে শ এর
নিচে ‘ব’ দিয়ে, শাশুড়ি বানানে সেটা নাই।
এই দুজন সম্পর্কে স্বামী–স্ত্রী হলেও দুজনের
বানানে কত ব্যবধান? সংসার জীবনে
স্বামী–স্ত্রীর মধ্যকার দূরত্বের খবর
বানানরীতি ঠিকই বুঝে গেছে।
দিনে দিনে এই ব্যবধান বাড়তে থাকে। এবং
যখন স্বামী–স্ত্রী দীর্ঘ দাম্পত্যজীবন পার
করে শ্বশুর–শাশুড়ি হন; তখনই ব্যবধান থাকে
সম্ভবত একেবারে সর্বোচ্চ!
প্রেম এবং দাম্পত্যের এই অসহযোগিতামূলক
অবস্থানের আরেকটি হদিস দেবে আপনাকে
এই বানানরীতিই।
বঁধু এবং বধূ শব্দ দুটির মধ্যে পার্থক্য খেয়াল
করুন। প্রথমটির মানে প্রেমিকা, দ্বিতীয়টির
মানে বউ। বঁধু যখন বধূ হন, তখন চন্দ্রবিন্দু বা
চাঁদ উবে যাচ্ছে, খেয়াল করে দেখেছেন?
প্রেমিকের কাছে তার প্রেমিকা অবশ্যই
চাঁদের মতো। বউকে প্রথম প্রথম চাঁদ–চাঁদ
লাগে। পরেও লাগে। তবে পূর্ণিমায় নয়,
অমাবস্যার সময়!
দাম্পত্য জীবনে কেন প্রেম উবে যেতে
থাকে, কেন বউকে প্রেমিকার মতো আর
চাঁদ চাঁদ লাগে না, এতে স্বামীর দায় বেশি
নাকি স্ত্রীর––এইসব দার্শনিক, সামাজিক,
মনস্তাত্ত্বিক প্রশ্নের উত্তর ভাই আমি দিতে
পারব না। মাফ করবেন।
তবে এতটুকু জানি, প্রেমিকাকে চাঁদ বানিয়ে
কয়েক কোটি কবিতা আর গান আছে। কিন্তু
কখনো শুনি নাই এমন গান: ওগো বউ, তুমি
আমার চাঁদ, ইন্দুর আমি ছুইটা যামু, তুমি হইলা
ফাঁদ!
জয়তু বাংলা বানান!
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৫ রাত ৮:৫৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

×