বাংলাদেশ সরকার কর্তৃক জোর করে পত্রিকা বন্ধ করে দেয়া এবং পত্রিকাটির সম্পাদককে গ্রেপ্তার মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী বলে দাবি করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।
একই সঙ্গে পুলিশি হেফাজতে নির্যাতনের বিষয়ে সম্পাদক মাহমুদুর রহমানের অভিযোগের নিরপেক্ষ তদন্তেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র-ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এ আহ্বান জানায়।
হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশনা লাইসেন্স প্রদান এবং অবিলম্বে দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা প্রকাশে কোনো রকম বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানায়।
এছাড়া অবিলম্বে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে মুক্তি দেয়া অথবা আন্তর্জাতিক মানদণ্ডে স্বচ্ছ বিচার প্রক্রিয়া শুরু করা সরকারের উচিত বলেও সংগঠনটি মন্তব্য করে।
মাহমুদুর রহমানকে পুলিশি হেফাজতে র্যা ব কর্তৃক হাত ও চোখ বেঁধে নির্যাতন ও মারধর এবং না খাইয়ে রাখার ঘটনা আদালতকে অবহিত করার বিষয়টিও বিবৃতিতে উল্লেখ করা হয়।
হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া অঞ্চলের গবেষক তাজ থাপা বলেন, ‘একটি পত্রিকা বন্ধ করে দেয়া এবং এর সম্পাদককে গ্রেপ্তার করা প্রমাণ করে বাংলাদেশ সরকার মুক্ত ও স্বাধীন সংবাদমাধ্যমকে ভয় পায়।’
তিনি বলেন, ‘হুমকি প্রদর্শন এবং সংবাদমাধ্যমের বিরুদ্ধে সরকারের সহিংস অবস্থান শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার নীতির সঙ্গে প্রতারণার শামিল। আওয়ামী লীগ সরকার নির্বাচনী প্রচারণার সময় এমন প্রতিশ্রুতিই দিয়েছিল।’
বিবৃতিতে বলা হয়, গত ২ জুন মধ্যরাতে শতাধিক দাঙ্গা পুলিশ ‘আমার দেশ’ কার্যালয়ে হামলে পড়ে এবং মাহমুদুর রহমানকে আটক করে। মানহানিসহ তার বিরুদ্ধে ৩২ মামলা দায়ের করা হয়।
পুলিশ পত্রিকাটির প্রকাশনা বন্ধ করে দেয় এবং সকালে বিক্রির জন্য ছাপানো সবগুলো পত্রিকা নিয়ে যায়। রাতের অংশে দায়িত্বপালনরত বেশ কয়েকজন সাংবাদিককে আক্রমণ করে পুলিশ এবং তাদেরকে পিটিয়ে আহত করে।
বিবৃতি আরো বলা হয়, সরকারের বিরুদ্ধে ‘স্পর্শকাতর’ প্রতিবেদন প্রকাশ করায় মাহমুদুর রহমান এবং তার কর্মকর্তা-কর্মচারীরা সরকারের চাপের মুখে রয়েছে। এখন পর্যন্ত পত্রিকাটির প্রকাশনা বন্ধ রয়েছে। অন্যদিকে সরকার সম্পাদকের বিরুদ্ধে প্রতারণা মামলা দিয়ে তাদের কার্যক্রমের বৈধতা দেয়ার চেষ্টা করছে।
তাজ থাপা বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের কার্যক্রম সম্পর্কে প্রশ্ন তোলা এবং দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিষয়টিকে গুরুত্ব দেয়া গনমাধ্যমের গুরুত্বপূর্ণ কাজেরই অংশ।’
তিনি বলেন, ‘দাঙ্গা পুলিশ পাঠানো এবং তালা লাগানোর চেয়ে সরকারের উচিত ছিল বৈধ পন্থায় সমালোচনার মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের জবাব দেয়া। প্রতারণার অভিযোগ প্রমাণিত না হওয়ার আগেই একটি পত্রিকা বন্ধ করে দেয়া কোনোভাবেই যুক্তিযুক্ত হতে পারে না।’
‘আমার দেশ’ প্রকাশক মোহাম্মদ হাসমত আলীকে জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যদের তুলে নিয়ে যাওয়া এবং জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেয়ার বিষয়টিসহ মামলার বিভিন্ন সাক্ষ্য ও প্রমাণাদির বিশ্বস্ততা ও বৈধতা যাচাইয়ের আহ্বান জানায় মানবাধিকার সংগঠনটি।
আমার দেশ পত্রিকা প্রকাশ ও সম্পাদকের মুক্তি দাবি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতাঃ সুবহানার বীরত্ব

সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।
স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন
গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন
অন্তর্দিগন্ত

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই... ...বাকিটুকু পড়ুন
Laptop Stand কেন দরকার?
Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন
ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।