সামরিক গোপন তথ্য প্রকাশ করে বিশ্বব্যাপী সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস আবারো আলোচনার ঝড় তুলেছে। এবার সিআইএ-র এমন একটি গোপন দলিল তাদের সাইটে প্রকাশ করেছে যা আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী যুদ্ধে আমেরিকার অবস্থান প্রশ্নবিদ্ধ করবে। সিআইএ-এর ওই গোপন দলিলে প্রাপ্ত তথ্য থেকে মনে হয় যেন আমেরিকা স্বয়ং বিশ্বব্যাপী সন্ত্রাস রপ্তানি করছে। প্রকাশিত তিন পাতার প্রতিবেদনে ফেব্রুয়ারি ২০১০-এ প্রাপ্ত বিবরণীতে লেখা রয়েছে সারা বিশ্বে সংঘটিত সন্ত্রাসবাদী ঘটনার সাথে আমেরিকানদের অংশগ্রহণ নতুন কোন ঘটনা নয়। বিবরণীতে একাধিক সন্ত্রাসী ঘটনার সাথে মার্কিন নাগরিকের জড়িত থাকার কথা উল্লেখ আছে।
তবে একজন কর্মকর্তা বলেছেন, সিআইএ-এর বিশেষ বিভাগ রেড সেল থেকে প্রাপ্ত দলিল পত্রগুলো তেমন আহামরি কিছু না। সিআইএ-এর ওয়েবসাইটে বলা হয়, রেড সেল বিভাগটি ৯/১১ এর পর আলাদাভাবে প্রতিষ্ঠা করা হয়। এর কাজ ছিল, এমন কিছু বিবরণী তৈরি করা যা সাধারণ মানুষের ভাবনাকে প্ররোচিত করতে পারে। ঘটনার বাস্তবানুগ কোন মূল্যায়নের দায়দায়িত্ব তাদেরকে দেয়া হয়নি।
সিআইএ মুখপাত্র জর্জ লিটল বলেন, বিশ্লেষণধর্মী ওই বিবরণীগুলো নিঃসন্দেহে রেড সেল সংস্থা থেকেই প্রকাশিত। আর তথ্যগুলো তৈরি করা হয়েছে সাধারণভাবে মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করতে এবং ঘটনাকে বিভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে।
প্রতিবেদনে বলা হয়, আমেরিকার প্রত্যক্ষ মদদে অথবা দেশের বাইরে মার্কিন অর্থায়নে ইহুদি, মুসলিম এবং আইরিশ-আমেরিকান সন্ত্রাসীদের দিয়ে অনেক সন্ত্রাসী ঘটনা ঘাটানো হয়েছে। এর প্রেক্ষিতে প্রতিবেদনে একটা বিষয় খুব গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে যে, চলমান বিভিন্ন সন্ত্রাসী হামলার ব্যাপারে এখন যুক্তরাষ্ট্র সম্পর্কে বিদেশিদের ধারণা পাল্টে যেতে পারে।
প্রতিবেদনটিতে বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভিতরেই আমেরিকান বংশোদ্ভুত মুসলিম জঙ্গিদের ক্রমবর্ধমান হামলার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে । সে সাথে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে উদ্ভূত সন্ত্রাস মার্কিন সীমানার বাইরে বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে যারা অ-আমেরিকানদের হামলা করছে। আবার এসব সন্ত্রাসীর মধ্যে শুধু মুসলিমরাই নেই, অন্য ধর্মাবলম্বীরাও আছে।
বিদেশিরা যুক্তরাষ্ট্রকে যদি সন্ত্রাস রপ্তানিকারক হিসেবে জানে তাহলে কেমন হবে?- শিরোনামে তৈরি বিবরণীটির উপসংহারে বলা হয়, নিজেই সন্ত্রাস রপ্তানি করছে যুক্তরাষ্ট্র- যুক্তরাষ্ট্র সম্পর্কে অন্যান্য দেশের যদি এমন ধারণা তৈরি হয় তাহলে তারা সন্ত্রাসী আটক, বিনিময় অথবা সন্ত্রাসী সন্দেহে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে অনীহা প্রকাশ করবে।
প্রসঙ্গত, এ বছরের ২৩ জুলাই উইকিলিকস আফগান যুদ্ধে মার্কিন সেনাদের কার্যক্রম সম্পর্কিত ৭৬ হাজার গোপন সামরিক দলিল তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছিল। ওই সব দলিলে মার্কিন সেনাদের কিছু দায়িত্বজ্ঞানহীন অভিযানের প্রমাণ পাওয়া গেছে। সম্প্রতি আরো ১৫ হাজার গুরুত্বপূর্ণ দলিল প্রকাশ করার ঘোষণা দিয়েছে ওয়েবসাইটটি।
আলোচিত ব্লগ
কবিতাঃ সুবহানার বীরত্ব

সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।
স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন
গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন
অন্তর্দিগন্ত

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই... ...বাকিটুকু পড়ুন
Laptop Stand কেন দরকার?
Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন
ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।