somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাসে লাঞ্ছনার শিকার

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসে চড়ে ইউনিভার্সিটি যাচ্ছিলাম। ভাগ্যবশত কোন বসার জায়গা পেলাম না আমি তাই অন্যথা আমাকে দাড়িয়ে থাকতে হল। কিন্তু মহিলাদের বসার দুইটা সিট তখনও খালি। ইচ্ছে হল না কাউকে বিরক্ত করে উঠিয়ে বসতে। বয়স এখনও কম দিব্যি কষ্ট করতে পারব তাই একটা অহমিকা কাজ করে মনে। কিছুদুর যেতে এক মহিলা বাসে উঠল, আমার মায়ের বয়সী হবে সে। উনি উঠতেই পাস থেকে এক আপু বলল আন্টি সিট আছে বসেন। আন্টি অতি ভদ্রতার সাথে বলল , ভাই এটা তো মহিলা সিট এখন যে আপনাকে উঠতে হবে। যে বলা সেই কাজ, ওমনি লোকটি ষাঁড়ের মত চেচিয়ে উঠল। বয়ান দিতে লাগল , আমিও মনোযোগ দিয়ে দাড়িয়ে শুনতে লাগলাম। লোকটি বলল, মহিলা সিট হয়েছে তো কি? দেখেন সামনে কত মহিলা বসছে তারা কেন মহিলা সিটে বসলো না? এখন আসছেন সিট নিয়ে কথা বলতে। কথায় কথায় সম অধিকার চান, তাহলে কেন উঠতে বলছেন। দাঁড়ায়ে যান। এই মহিলা যত গেঞ্জাম করে বাসে। পাশ থেকে এক লোক বলছে, ভারতে এই রকম নিয়মই নাই মহিলা আসনের। এরকম আরও নানা কথ্য চলতে লাগল, মজা পেলাম যে ভারতের এত বদনাম করে এই লোক গুলা তারাই আবার শুনাম করছে। কত হাস্যকর লাগছিল তখন।তাই সব শুনে চুপ থাকতে পারলাম না আমি বলে বসলাম, আঙ্কেল যখন মহিলা সিট ভরে যাবে তখন মহিলারা কই বসবে? আর সবসময় তো মহিলা সিট দেখে বসা যাই না। কেও হয়ত সামনে থেকে উঠল সে কি ভিড় ঠেলে পিছে আসবে? এসব বলতেই আমি তাদের আরও শত্রু হয়ে গেলাম। শুরু হল সমস্বরে প্রতিবাদের কন্ঠ যে, আগে এই মহিলা সিট ছিল না। এখন হওয়ার পর থেকে প্রতিদিন সিট ছেরে দেওয়া লাগে। এত সম অধিকারের কথা বলে উনারা তাহলে কেন দাঁড়িয়ে যায় না। আমি খুব অবাক হলাম লোকগুলার সেন্স অফ হিউমার দেখে, অনেক আফসোস হল যে এরা আবার নামি দামি প্রতিষ্ঠানে কর্মরত। অথচ ছোট একটা নিয়মকে তারা বুঝবার চেষ্টা করে না যে, মহিলা আসন গুলা সংরক্ষিত। কোন পুরুষ যদি বসে, বসতে পারে কিন্তু কোন মহিলা এলে আসন থেকে উঠতে হবে। আর মহিলা আসন গুলা ছারাও অন্যত্র মহিলারা বসতে পারে। এই গেঞ্জামের মাঝেও এক লোক তার জায়গা থেকে উঠে মহিলাটিকে বসতে দিল। আর বলল, আপনি বসেন থাক আর কথা বাড়ায়েন না। আপনারা চুপ করেন। আমাকে বলল ছেঁড়ে দেন। ওদিকে মহিলা বলল আমি কি খারাপ বললাম বলেন। উনি যে আমাকে এত কথা শুনালেন পারতেন, উনি নিজের পরিবার থাকলে এভাবে বলতে?এ হল আমদের নিত্য দিনের অবস্থা। আমারা কেও কাউকে এক টুকু ছাড় দিতে চাইনা। ভাল ব্যবহার করলেও তার বিনিময়ে কিভাবে ছোট করা যাই তাই খুজি। যেটা নিয়ম সেটাকে মানতে নারাজ আমরা। এভাবে আর কত দিন চলবে কেও কি বলতে পারেন?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেটিকুলাস ডিজাইনের নির্বাচন কেমন হলো?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল করেছে জামায়াত ! এগারো দলীয় জোট প্রায় ৭৬ টি আসনে... ...বাকিটুকু পড়ুন

দেশ চুরান্ত লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে।

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৮



অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত বিএনপির ভূমিধ্বস বিজয় হয়েছে- এ যাত্রায় দেশ চুরান্ত লজ্জার হাত থেকে বেঁচে গেলো। চারিদিকে যা শুরু হয়েছিলো (জামাতের তাণ্ডব) তা দেখে মনে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

প্রথমেই বিএনপির যে কাজগুলো করা জরুরি

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬


বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের... ...বাকিটুকু পড়ুন

×