
১)দেহের মধ্যে চলছে ভাই, একটু বিরাম নাই। হঠাৎ যদি হয় অচল, রইবে না সে সচল।উত্তর প্রাণ, নাড়ি।
২) দোল দোল দুলনী, ছোট কালে খেলনী, পাকলে সুন্দরী হয়, লেংটা হয়ে হাটে যায়। উত্তর তেঁতুল ।
৩)দেখিতে আশ্চর্য বড়, মা ছোট তার ছেলে বড়। উত্তর মুড়ি, খৈ,
৪)দেখে এলাম ধামরাই,হাটে, । এক ছেলে দুই মায়ের পেটে । উত্তর কাঠের দরজার খিল
৫)সবাই তারে বলে মামা, গায়ে পরে সে লাল জামা। উত্তর সূর্য
৬)এতটুকু বুড়ি, কাঁথা উড়ে কুড়ি কুড়ি।।কলা গাছ
চেষ্টা করে দেখুন না পারলে আপডেট করে উত্তর লিখে দিবো।।।

৭)এমন একটা খাদ্য আছে, বলতে পারো ভাই? খাও কিন্তু পেট ভরেনা, মন ভরে যায়।উত্তর চুমু
৮)এমন বেটা বীর, রাজার পাতে বসে খায় ক্ষীর। উত্তর মাছি,
৯)এমন বস্তু আমি, থাকি গাছে, ।
আমার কথা শুনে, মুখে জল আসে। উত্তর তেঁতুল।
১০)এমন ফল কোথায় আছে, যারে পাখির নামে ডাকি। উত্তর বকফুল।
১১)এমন কোন জিনিস দাদা, সাদার মধ্যে সাদা উত্তর :ডিম
১২ ঘরের পিছনে গাই (গরু)।। এক বিয়ানে (বিয়ান হল গর্ভবতী) আর নাই। উত্তর কলা গাছ
১৩)ঘর আছে দোয়ার নাই, মানুষ আছে কথা নাই। উত্তর কবর।
১৪)মেয়ে লোকের হাতে নাচে, সাতশত মুখ কার আছে? উত্তর চালুনি।
১৫)ভোঁ ভোঁ করে ভোমরা নয়। গলায় পৈতা বামন নয়। উত্তর চরকা
আশা করি সবাই পারেন, জানেন, আমি শুধু মনে করিয়ে দিলাম ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

