
তোমার আমার ভালবাসা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
তোমার আমার ভালবাসা
সেই কবে ইতিহাস হল ।
জলের সাথে মিশে হল একাকার
কত যে কথা ।
কত যে ব্যাথা হইল মলিন।
তা জানে না কেউ।
এসব কিছুতেই ।
কোন এক লোভ ।
ছিল কি লোভাতুর মনে।
তোমাতে বা আমাতে ।
ছিল কি ভালবাসার কথা ছারা কিছু?
ছিল কি বাসনা কোন সুপ্ত
তোমার মনে কি ছিল সে প্রেম?
যে প্রেম হয় শরীরের সাথে শরীরের।
মানবের সাথে মানবীর প্রেম।
তুমি কি ছিলে ?
আমি কি ছিলাম ?
নষ্ট দেহের নষ্ট পৃথিবীর লোভে লোভী।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




