somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আব্দুল্লাহ্ আল মামুন
আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

লুকিয়ে আছে

২০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




লুকিয়ে আছে
- আব্দুল্লাহ্ আল মামুন

আজব এক সময়ে আটকে গেছে মানুষ।
কেউ শান্তির খোঁজে ঘর ছাড়া,
কারো নিঃশ্বাস নিতে ও দিতে হয় ভাড়া।
কারো নাই হুশ,
চলতি পথে সবাই বেহুঁশ।


মানবাধিকার চারদিকে ছড়িয়ে আছে।
বইয়ের বাজারে মানবাধিকার,।
মোটা মোটা বইয়ের পাতায় আছে শান্তির বাণী।
টকশো তে, নেতাদের মুখে,ভাষণে ,
চারদিকে উড়ে বেড়াচ্ছে এই শব্দ।


আজব এক শব্দ,
দেখতে বাধা নাই,পড়তে বাধা নাই।
লিখতে বাধা নাই, জানতে বাধা নাই।
এইটা ভোগ করতে চাওয়া,
ক্ষমার অযোগ্য এক অপরাধ।



সময় চলে যায়,
কালকের ঘটনা আজকে ইতিহাস হয়
আজকের ঘটনা ও স্থান পাবে পত্রিকার পাতায়।
একদিন ইতিহাস হয়ে যাবে তুমি।
গ্রন্থে গ্রন্থে বড় হবে গ্রন্থাগার , ।
জ্ঞানে বিজ্ঞানে হবে তুমি জ্ঞানের পাহাড়।


মানুষের মাঝে আপনার পদচিহ্ন পাবে খুঁজে।
তুমিও রেখে যাবে পদচিহ্ন তোমার, ।
আর এভাবেই মিথ্যাচার দিয়ে গড়ে যাবে ইতিহাস।

রাজার মুকুট রাজার মাথায় ছিলো, থাকবে।
রাজ্য হবে বড় ছোট, ক্ষমতাবান।
রাজা দের পরিচয় হবে নতুন নামে।
শাসন হবে,শাসক আসবে নতুন নাম নিয়ে।


তাদের চিনে নিবে তোমরা, নতুন পরিচয়ে।
আম জনতার পরিচয় একটাই,।
ছিলো আছে রয়ে যাবে।
মানুষ তারা, যুগ যুগ পদতলে রয়ে যাবে।
প্রজাদের রাজা রা চুষে খাবে।


আমাদের এই অজানা ইতিহাস,
লেখা থাকেনা কোন ইতিহাস গ্রন্থে।
আমরা পরিণত হয়েছি, গোলাম আর যন্ত্রে।
খেটে চলেছি, গড়ে চলেছি, ।
এই নগর সভ্যতা, সংস্কৃতি, আর রাজত্ব হাজার।
রাজনৈতিক ইতিহাসে ভরে গেছে বইয়ের বাজার।


তবু মোরা পাহাড় কেটেছি।
গড়ে দিয়েছি সভ্যতা, ।
যুগে যুগে জনতা দেখেছে,রাজা দের বর্বরতা।


পিরামিডের পাথরে পাথরে।
নীল নদের গভীরে, ।
যে ইতিহাস লুকিয়ে আছে।
সে ইতিহাস আজো হয়ে যায়।
লেখা থাকেনা, কেউ জানেনা,।
মানুষের কান্নার আওয়াজ বড্ড অচেনা।


রাজাও আছে রাজত্ব ও আছে।
নানান নামে নানান পরিচয়ে।
আজো মানুষ শাসিত হয়।
রাজারা এখনো আছে,
নতুন নামে পরিচয়ে, সুন্দর অভিনয়ে।


মানুষ আজো ধোঁকা খেয়ে হয়ে যায় বোকা।
চারদিকে সবাই সাজতে চায় খোকা।
অন্ধ ভাবে অনুকরণ করে কেউ।
কুকুর সেজে করে কেহ ঘেউঘেউ।


সভ্যতার মাঝে অসভ্যতা আছে।
আছে অসভ্য রাজা।
অভিনয় গুলো সব দেখে শোনে,
অন্যায় অত্যাচার মেনে নেয় প্রজা।


এসব ইতিহাস হবেনা।
ইতিহাস সেতো রাজাদের কথা।
রাজার বাণী দিয়ে ভরে যাবে বইয়ের পাতা।


লুকিয়ে আছে ইতিহাস আমার।
আমি প্রজা, আমিও হারিয়ে যাবো।
আমার নিঃশ্বাস গায়েব হয়ে যাবে।
রাজার দীর্ঘশ্বাসে, বইয়ের অভাবে।



আমার জন্য লেখা হয়না,
কোন কাব্য, কোন উপাখ্যান।
আমি গুপ্ত সম্পদ,আমি গায়েবী মহান।


==========
কিছু কথা ঃঃ
.২০-১০-২০১৯ ১৩:২৯
আজকে যেটা ঘটনা কাল সেটা ইতিহাস।যেটা চলে গেছে সেটা ইতিহাসের পাতায় আছে৷ রাজা ছিলো আছে, থাকবে৷ যুগে যুগে বিভিন্ন পরিচয়ে নামে। রাজা আসে রাজত্ব করে। শাসন করে। ইতিহাস গ্রন্থে লেখা হয় রাজনৈতিক ইতিহাস। লেখক গুলোও মধ্যপন্থি না কেউ, নিরপেক্ষ নয় কেউ। ইতিহাস এর ব্যাখ্যা লিখে নিজের মতো করে। রাজাদের খুশি করে বই লিখে, কবিতা লিখে। প্রজাদের ইতিহাস হয়
গুপ্তধনের মতো, ।


সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৫
৩টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

×