somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আব্দুল্লাহ্ আল মামুন
আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

সামুর মুক্তিতে অনেক আনন্দ লাগছে

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১) তখন ১ম শ্রেণিতে ভর্তি হয়েছি কেবল। আমার মনে আছে বিদ্যালয়ে যাওয়ার আগেই মা আমাকে হাতের লেখা শিক্ষা দিয়েছিলেন। আমার বয়স তখন ৪ থেকে ৫ হয়নি, হবে এমন। (এটা মার কাছে শোনা) । আমার বিদ্যালয়ে যাওয়াতে সবাই খুশিই ছিলো। আর কোন ভয় ছিলোনা কারন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষিকা শিক্ষক ছিলো আমার আপন আত্মীয়ের মাঝেই। তো বড় বোনের সাথে ভাইদের সাথে গিয়ে বসে থাকতাম।

প্রথম স্কুলে ভর্তি হয়ে আমি আমার বাবাকে চিঠি লিখেছিলাম। আর সেটা কিভাবে পোস্ট করবো, পাঠাবো সেটা নিয়ে ছিলো খুব চিন্তা । তো আমার চাচ্চু আমাকে চিঠির খাম এনে দিয়েছিলো। আর সেটা আমরা একসাথে গিয়ে ইউনিয়ন এর ডাকঘর এ ডাকবাক্সতে রেখে আসি।

সত্যি বলতে গেলে ওইটাই আমার জীবনের একমাত্র লেখা চিঠি। আর একমাত্র ব্যক্তিগত চিঠি। যেটা আমি আমার আব্বুর কাছে লিখেছিলাম। আর আবদার ছিলো ঢাকা থেকে একটা সাইকেল নিয়ে এসো। ছোট সাইকেল, যাতে আমি বিদ্যালয়ে যেতে পারি। লেখা ছিলো একেবারেই কাচা হাতের।

এখন মানুষ আর চিঠি লিখে না। ব্যক্তিগত চিঠি লেখেনা। ডাকঘর এখন শুধুই সরকারি অফিস আদালতের চিঠি আনা-নেওয়া করে। ডাকবিভাগ নিজেও এখন আধুনিক হয়ে গেছে,। তারাও মোবাইল ব্যাংকিং চালু করেছে নাম নগদ।






আজ সামুতে সবাই মুক্তি দিবস পালন করছে। আমার মতে এটাকে সামু মুক্তি দিবস ঘোষণা করা যেতেই পারে। কারন আমি এই কয়দিনে অনেক ব্লগার, জ্ঞানী গুণী লোককে খুঁজে পাচ্ছিলাম না। আমি মাঝে মাঝেই তাদের নাম সার্চ দিয়ে সেখানে দেখে আসতাম যে, তারা কোন নতুন লেখা দিয়েছেন কি? অনেক ব্লগার এই কয়দিন ছিলেননা বললেই চলে। এখনো আসেননি অনেকে। তারপরও ব্লগে আজ ব্লগার সংখ্যা বেশি বেশি ছিলো । এটা একটা আনন্দের সংবাদ।
পাঠক সংখ্যা নিতান্তই কমে গিয়েছিল, অনেক ব্লগারদের খুঁজেই পাওয়া যাচ্ছিলোনা। তাই ব্লগ বাড়িটাকে ফাঁকা ফাঁকা লাগতো। তাই আজকের দিনকে ব্লগ মুক্তি দিবস বলা যেতেই পারে ।



একটা দিন ছিলো, আমাদের গ্রামে বিদ্যুৎ ছিলোনা। আমরা হারিকেন দিয়ে অন্ধকার দূর করতাম। সপ্তাহে দুইদিন বাজার থাকতো। আর সেই বাজারের দিন, বাজার থেকে কেরোসিন কিনে নিয়ে আসতাম, আর সেই কেরোসিন শেষ হয়ে গেলে, । যদি কোন রাতে এমন হতো সেই রাত অন্ধকারে থাকতো ঘর। তাই বেশি করে ঘরে মজুদ করে রাখতাম। আজ সেই দিন নাই, আমাদের ঘরে হারিকেন ও নাই, এসব এখন ইতিহাস।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৪
৭টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশেষে প্রাণ যে করিবে দান- ক্ষয় নাই তার ক্ষয় নাই!

লিখেছেন রাজীব নুর, ১০ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৪



অসুস্থ মানুষের সেবা করা, অবশ্যই মহৎ একটি কাজ।
বয়স হয়ে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। আসলে মানুষ অসুস্থ হয়ে গেলেই অসহায় হয়ে যায়। অবচেতন মন বারবার বলে- এবার... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ অভিন্ন ফিকাহ মানার কথা বললে রাসূল (সা.) কোরআন ও হাদিসের মানার কথা কিভাবে বললেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০১



সূরাঃ ৫৫ রাহমান, ১ নং থেকে ৪ নং আয়াতের অনুবাদ-
১। আর রাহমান (পরম মেহেরবান)।
২। তিনিই শিক্ষা দিয়েছেন কোরআন।
৩। তিনি মানুষ সৃষ্টি করেছেন।
৪। তিনিই তাকে শিখিয়েছেন বাইয়ান (ভাব প্রকাশ... ...বাকিটুকু পড়ুন

ভয়ের সংস্কৃতি নয়, চাই জবাবদিহিমূলক রাজনীতির বাংলাদেশ

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৫

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কেবল একটি সরকারের পতন ছিল না, এটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের অবসান। পনের বছরের দীর্ঘ আওয়ামী দুঃশাসন যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কিছু অনুভূতি

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

" কিছু অনুভূতি "

অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন... ...বাকিটুকু পড়ুন

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য ট্রাম্প, তাহলে আমি আমার... ...বাকিটুকু পড়ুন

×