somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিশনঃ ইরিস

২১ শে জুন, ২০১৩ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জুন অর্থাৎ বর্তমান মাসের ২৬ তারিখ নাসা শুরু করছে নতুন মিশন । নতুন মিশনের নাম দেয়া হয়েছে: ইন্টারফেস রিজিওন ইমেজিং স্পেকটোগ্রাপ বা ইরিস (IRIS)। "ইরিস" সূর্যের বায়ুমণ্ডল অঞ্চলের সর্বনিম্নস্তরের ছবি দেখাবে যা আগের পর্যবেক্ষণের চেয়ে অনেক বেশী তথ্যবহুল ও তথ্যসমৃদ্ধ হবে ।সূর্যের এই অঞ্চলে কিভাবে ও কতোটুকু শক্তি চলাচল করে সেই সাথে সূর্যের কেন্দ্র থেকে কিভাবে কয়েক মিলিয়ন ডিগ্রী তাপমাত্রা প্রবাহিত হয়ে নিয়মিত ভাবে পুরো সৌর জগতের গ্রহ গুলোকে সৌর শক্তি সঞ্চালন করে তা এই মিশনকে কেন্দ্র করে বিজ্ঞানীরা জানতে পারবে ।
প্রথমে "অরবিটাল স্টার-গেজার এল-১০১১" বাণিজ্যিক উড়োজাহাজ রকেট বহনের উপযোগী করে নিয়ে যাওয়া হবে , এর পর সেখান থেকে পেগাসাস এক্স-এল রকেট আকাশ থেকে বিচ্ছিন্ন হয়ে ইরিস স্যাটেলাইটকে বহন করে নিয়ে যাবে কক্ষপথে ।


ছবিঃ সানভ্যালি , লকহেড মার্টিন স্পেস সিস্টেমস-এ স্যাটেলাইটটি পরীক্ষা হচ্ছে ।
বিজ্ঞানীরা মনে করছেন এই মিশনের মাধ্যমে সূর্যের রশ্মি ও শক্তি প্রবাহ সেই সাথে সৌর ঝড় নির্ণয়ের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে ।উন্নত প্রযুক্তি ও অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে "ইরিস" ত্রিমাত্রিক পরিষ্কার ছবি ও আগের চেয়ে বেশী তথ্য পাঠাতে পারবে বলে বিজ্ঞানীরা ধারণা করছে । "ইরিস" বাস্তবায়নের মিশনে রয়েছে ২০ টি ইঞ্জিনিয়ারিং টিম যার মধ্যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি , ইন্সটিটিউট অব থিওরেটিকাল অ্যাস্ট্রোফিজিক্স (ইউনিভার্সিটি অব অসলো ) , ইউনিভার্সিটি অফ সিডনি , ক্যাথলিক ইউনিভার্সিটি অব লিউভেন , ইউরোপিয়ান স্পেস এজেন্সি ও ইউনিভার্সিটি অব কোপেনহেগেন রয়েছে ।
ধারণা করা হয় সূর্যের ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে সূর্যের শক্তির উৎস যা সূর্যের করোনাকে সূর্যের পৃষ্ট থেকে কয়েকশ এবং মাঝে মাঝে কয়েক হাজার গুন বেশী উত্তপ্ত করে । ইরিস স্যাটেলাইট আল্ট্রাভায়োলেট টেলিস্কোপের মাধ্যমে হাই রেজুলেশন সূর্যের ছবি ধারণ করবে এবং কিভাবে সৌর কিংবা নক্ষত্র থেকে কিভাবে শক্তি নির্গত হয় তা পর্যবেক্ষণ করবে ।

পুরো মিশনের অ্যানিমেটেড ভিডিও দেখতে চাইলেঃ ক্লিক করুন ।

মূল লিখাঃ মহাকাশ::.(Space)
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৬


প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×