somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"বাংলা নববর্ষ: গ্রাম ও শহরে"

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহুরে মানুষ হওয়ায় বাংলা নববর্ষের সময় গ্রামে খুব বেশি একটা থাকা হয়নি। এর বড় কারণ হলো, সাধারণত এপ্রিল- মে মাসেই আমাদের প্রথম সাময়িক পরীক্ষা হতো। ফলে কখনো যদি ঈদে বা বছর শেষে যাওয়া না হতো, তবে গ্রামের বাড়িতে সাধারণত যাওয়া হতো পরীক্ষার পরে। সেটাও বোধ করি মে মাসের শেষের দিকে। তবে ঈদ বা বছর শেষে ফাইনাল এক্সামের পরেই সাধারণত গ্রামের বাড়িতে বেশি যাওয়া হতো।

সে যাই হোক, বাংলা নববর্ষের সময়ও কয়েকবার গ্রামের বাড়িতে যাওয়া হয়েছিল। সময়টা বোধকরি, ১৯৯২ থেকে ১৯৯৭ এর মধ্যে হবে। সে সময় এটা উপলব্ধি করেছিলাম যে, বাংলা নববর্ষের যে আয়োজন সেটা মূলত শহরেই বেশি করা হয়। গ্রামের বাংলা নববর্ষের উৎসবটি হয় মূলত দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের হালখাতাকে কেন্দ্র করে। প্রায় প্রতিটি দোকানই দেখতাম নানা ভাবে সাজানো হতো।

রীতিমতো বিয়ের কার্ডের মতো করে ক্রেতাদের কাছে বকেয়া হিসাবটি পাঠানো হতো। ক্রেতারা দোকানে এসে সেটা শোধ করতেন। কেউ কেউ পুরোটা না দিতে পারলেও অন্তত কিছু টাকা হলেও পরিশোধ করতেন। দোকানদার বা ব্যবসা-প্রতিষ্ঠানের পক্ষ থেকেও দেখতাম সকলকে মিষ্টি মুখ করানো হতো। মিষ্টির সঙ্গে অনেকে আবার লুচিও দিতেন। আর শেষে পান তো থাকতই।

কেউ কেউ আবার মিষ্টির বাইরে অন্যান্য খাবার, যেমন বাতাসা, মুড়কি, খই, মুড়ি, নাড়ু প্রভৃতি রাখতেন। কেউ টাকা দিয়েই চলে যেতে চাইলে তাকে খাবার পার্সেল করে দেয়া হতো। আমরা ছোটরা যারা বাকির তালিকায় পড়তাম না, তারাও এসব থেকে বঞ্চিত হতাম না। আর পরিচিত কারো দোকান হতো, তবে তো আর কথাই নাই। দেদ্দারছে পেট পুরে লুচি-মিষ্টি খেতে পারতাম।

মোটকথা, সে সময় শহরের বাইরে বাংলা নববর্ষ মানেই ছিল হালখাতা। আর হালখাতা মানেই হলো নানা রকমের খাবারের সম্ভার। অথচ শহুরে জীবনে বাংলা নববর্ষ মানে হলো নানা আয়োজন, উপলক্ষ আর আনুষ্ঠানিকতার ছড়াছড়ি। সেসব আনুষ্ঠানিকতায় প্রাণ থাকুক বা না থাকুক, তাতে কারো কিছু যায় আসে না। আনুষ্ঠানিকতা পালনই হলো যেন মূল কথা।

............................................................................(চলবে)
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×