somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ্যালো, দাদা...শুনতে পাচ্চেন?

১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রাজেনঃ নমষ্কার দাদা, তা কেমন চলছে?
আনন্দঃ এইতো চলচে দাদা কোনোরকম। মা দুজ্ঞার কৃপায় বেঁচে আচি।
রাজেনঃ ওদিক শুনলাম বড়ো মাছ মাংস খাচ্চেন! মা দুজ্ঞার কৃপা ত নয় গো দাদা, মা লক্ষী...
আনন্দঃ দাদা দূর্গা হলেন বিপদনাশিনী, তাঁকে স্মরণ তো করবোই।...দাদা, ইলিশ মাছ কিনেছিলুম গেল মাসে পুরো হাফ কেজি! আজো চেটেপুটে খাচ্চি।
রাজেনঃ আঁশগুলো ফেলে দেননি ত আবার?
আনন্দঃ কি যে বলেন দাদা! আঁশ রেকে দিয়েচি পরের মাসের জন্য, হে হে...
রাজেনঃ তা তো বটেই! শুনেছিলাম ওপারের বাঙ্গালেরা নাকি আঁশটাশ ফেলে দেয়, কিরকম ব্যাপার বলুন তো!
আনন্দঃ আর বলবেন না! ওদের এক্কেবারে মোগলা রুচি! তা বাপু ইলিশ আবার অত বাচাবাচির কি আচে অ্যাঁ? তা দাদা আপনি কি করচেন?
রাজেনঃ তা চলচে একরকম। আপনার বৌদির শরীরটা ঠিক ভাল যাচ্চে না।
আনন্দঃ সেকি দাদা! কি হলোয়াবার হটাৎ? সুখবর টুখবর পাচ্চি নাকি?
রাজেনঃ আজ্ঞে, ঠিকই ধরেছেন।
আনন্দঃ তাহলেতো দাদা এবার পুরো পোয়াটাক সন্দেশ খাওয়াতেই হবে। এ আমি আগেই বলে রাখলুম!
রাজেনঃ আপনার জন্য গোটা চারেক বরাদ্দ রইল। তা ঘুরে যান না এদিক!
আনন্দঃ চারেক! আহা আহা দাদার কি দয়ার শরীর! আসবো দাদা, এসে চা-বিস্কুট খেয়ে যাবো দুপুরে কেমন?
রাজেনঃ অবশ্যই! খরচ এখন না কল্লে কবে আর করি বলুন! চা খেয়ে কিন্তু যেতেই হবে দাদা!
আনন্দঃ তা আর বলতে দাদা! আপনিও আসবেন দাদা! এখানে বিনু ময়রার দোকানে যা মালপো বানায় না! নিজেও খাবেন আমাদেরও খাওয়াবেন!
রাজেনঃ জমবে ভালো, কি বলেন? ওই বাঙালদের দেখিয়ে দেব... বলে কিনা, "আমরা কোলকেতেদের পুঁটি মাছের প্রাণ!"
আনন্দঃ ঠিকই বলেচেন, আরে বাপু এতো খরচ করলে সঞ্চয় কীভাবে হবে অ্যা? নাতি-পুতিদের ভবিষৎ দেখতে হবে না?
রাজেনঃ বেড়ে বলেচেন গো দাদা!
আনন্দঃ আরে ইলিশ মাসে একবার কিনলেই তো হয়, ওরা কীনা ফিসপ্তাহেই খাচ্চে! অপচয়ের কি একশেষ দেকেচেন!
রাজেনঃ সেই তো দেকচি! ওরা আবার কিনা রুই-কাতল এসবও খায়! এত মাছ কোথায় পায় বলুন তো দেখি?
আনন্দঃ আর বলবেন না দাদা! পদ্মার এয়াব্বড় রুই! হালদার পাংগাস, কর্ণফুলির মহাশোল, সাতক্ষীরার গলদা চিংড়ি, মাগুর, শীং আহা আহা! সব অপচয়ের অনাসৃষ্টি!
রাজেনঃ সেই তো বলচি। এই ত গতকাল শুনচিলাম পাশের বাসায়... দিনে নাকি দু'কেজি আলু খাচ্চে!
আনন্দঃ দুউউউউউউউউ কেজিইইইইই!
রাজেনঃ এদিকে আমাদের পাঁচকেজিতেই মাস পেরিয়ে যায়!
আনন্দঃ রাম! রাম!
রাজেনঃ রাম! রাম!
আনন্দঃ কী কলিকাল এলোরে বাপু!
রাজেনঃ কৃপা কর হে প্রভু!
আনন্দঃ দিন দিন আরো কতকী শুনবো! একদিন শুনবেন ওরা ফিহপ্তাতেই মাংসও খাচ্চে!
রাজেনঃ না গো দাদা, হররোজই খায়!
আনন্দঃ আঁ, ওরে আমায় কেউ ধর!!!!
রাজেনঃ এসব শুনলেই আবার বুকের বাঁ-পাশে টনটন করে ওঠে।
আনন্দঃ কেমন যেন চিনচিন করচে দাদা। আজ তবে রাকি! এমনই অসভ্যরকমের বিল করেনা শ্যালারা ফোনের! দুদণ্ড কতাও বলা যায়না।
রাজেনঃ সে আর বলতে, যত নষ্টের গোড়া এই ঢাকা শহর দাদা। পালাতে হপে দেখচি! ঘটি ডুবল বলে, রক্ষা কর মা! রক্ষা কর!!
আনন্দঃ জয় মা ভবতারিণী, হ্যালো! হ্যালো! যাচ্চলে লাইনটা কেটে গেলো!
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:০৪
১৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×