somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তানজীর আহমেদ সিয়াম
সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমি কোন ব্লগার নই মন চায় তাই লিখি তথ্য-উপাত্ত সবার সাথে শেয়ার করি ।nজব এর পাশাপাশি এয়ার টিকেট ও ট্রাভেল ভিসার ব্যাবসা করি ।nধন্যবাদn

কুড়ানো ( পর্ব ২৯ ) 'জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী'

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মুক্তিযোদ্ধা সাংবাদিক সালেহ চৌধুরী (১১ নভেম্বর ১৯৩৬ -- ১ সেপ্টেম্বর ২০১৭) জানতেন এই আপ্তবাক্য। বিশ্বাস করেছিলেন হৃদয়ের বিশুদ্ধতম ভালোবাসার আবরণে। বাংলাদেশের বহু কিংবদন্তী সাংবাদিকদের চাইতেও বড় কিংবদন্তী হয়ে থাকবেন একাধিক কারণে। মুক্তিযুদ্ধে সমুখ সমরে ছিলেন অকুতোভয়। সুনামগঞ্জের টেকেরঘাট সাব-সেক্টরের অধীনে দিরাই, শাল্লা, জগন্নাথপুরসহ ভাটি অঞ্চলে যুদ্ধ করেছিলেন।

১৯৩৬ সালের ১১ নভেম্বর সুনামগঞ্জের গচিয়া গ্রামে জন্মেছিলেন তিনি। তৎকালীন পশ্চিম পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নিয়ে তিনি যোগ দিয়েছিলেন আবদুল গাফ্ফার চৌধুরী সম্পাদিত ‘আওয়াজ’ পত্রিকায়। পরে দৈনিক পাকিস্তানের (স্বাধীনতার পর দৈনিক বাংলা) সম্পাদকীয় বিভাগে কাজ করেছেন। পত্রিকাটি বন্ধ হওয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন দৈনিক বাংলার সহকারী সম্পাদক। দৈনিক পাকিস্তানে কর্মরত অবস্থায় তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন।

বীর মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরী, তাঁকে আমরা হারিয়েছি অন্যান্য আরও অনেক স্বজনের মতো গত বছরের ১ সেপ্টেম্বর। ভাটি অঞ্চলে পাকি হার্মাদ বাহিনীর ত্রাস হিসেবে আবির্ভূত হয়েছিলেন তিনি,যুদ্ধকালীন সময়ে চষে বেড়িয়েছেন পুরো এলাকা।

একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরী, শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটিতে সক্রিয় ছিলেন।

যুদ্ধাপরাধীদের প্রতীকী বিচারে ১৯৯২ সালে সোহরাওয়ার্দী উদ্যানে যে গণআদালত বসেছিল, তার অন্যতম সাক্ষী ছিলেন তিনি। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায়ও তিনি সাক্ষ্য দেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৈয়দ আবদুল্লাহ খালেদ নির্মিত ভাস্কর্য ‘অপরাজেয় বাংলা’র নামকরণ করেছিলেন এই বীর মুক্তিযোদ্ধা।

তিনি মহাকালের স্রোতে পরমের সাথে মিশেছেন ৮১ বছর বয়সে। জানি, এমনি করেই সবাই যাবে, যেতে হবে। কিন্তু, মুক্তিযুদ্ধকে যারা হৃদয়ে ধারণ করেন, কর্মে বিমূর্ত করেন তাঁরা কি আসলেই তাঁকে বিদায় জানিয়েছি?

তাঁর বীরত্ব ও কর্ম অনাগত ভবিষ্যৎকে আলোড়িত করবে, করবে আলোকিত।গেরিলা ১৯৭১ পরিবার বীর মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরী'র প্রতি হৃদয় গহীনের শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছি।

ছবিঃ একাত্তরে যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরী।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×