somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তানজীর আহমেদ সিয়াম
সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমি কোন ব্লগার নই মন চায় তাই লিখি তথ্য-উপাত্ত সবার সাথে শেয়ার করি ।nজব এর পাশাপাশি এয়ার টিকেট ও ট্রাভেল ভিসার ব্যাবসা করি ।nধন্যবাদn

কুড়ানো ( পর্ব ৩১ )-১৮ এপ্রিল, ১৯৭১

২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৮ এপ্রিল, ১৯৭১ সালের এদিন বিদেশের মাটিতে সর্বপ্রথম বৈদেশিক দূতাবাস ভবনের শীর্ষে পাকিস্তানের পরিবর্তে স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উড়িয়েছিলেন কোলকাতায় অবস্থিত হাই কমিশনের ডেপুটি কমিশনার এম হোসেন আলী।

একাত্তরের মার্চে স্বাধীনতা যুদ্ধ শুরু হলেও বাংলাদেশের সরকার গঠিত না হওয়ায় বিভিন্ন দেশে পাকিস্তানের দূতাবাসে কর্মরত বাঙালিরা বিদ্রোহের সুযোগ পাননি। প্রবাসী বাংলাদেশ সরকার ১৭ এপ্রিল তদানীন্তন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহুকুমার বৈদ্যনাথতলায় (মুজিবনগর), শপথ গ্রহণ করে।

সরকার গঠিত হবার পর শ্রদ্ধেয় কূটনীতিক এম,হোসেন আলীই প্রথম বীর, যিনি কূটনৈতিক ফ্রন্টে বাংলাদেশের পক্ষে লড়াইয়ে যোগ দেন। সেদিন কোলকাতার ডেপুটি হাই কমিশনে কর্মরত মোট ১০৫ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে বাঙালি ৬৫ জন কর্মকর্তা-কর্মচারী পাকিস্তান পক্ষ ত্যাগ করে বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য ঘোষনা করার ফলে মূহুর্তের মধ্যে পাকিস্তান দূতাবাস পরিণত হয়েছিল বাংলাদেশ মিশনে।

সেখানেই থেমে যাননি তিনি। বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ে কাজে লেগে যান তিনি। মুক্তিযুদ্ধ চলাকালে মুজিবনগর সরকার হোসেন আলীকে ভারতে বাংলাদেশের জ্যেষ্ঠ কূটনীতিক নিযুক্ত করে। যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশের মানুষের জন্যে খাদ্য ও আশ্রয় নিশ্চিতের লক্ষ্যে ভারতের সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন হোসেন আলী। মুক্তিযোদ্ধাদের ভারতে প্রশিক্ষণের বিষয়েও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মোহাম্মদ হোসেন আলী, ১৯২৩ সালের পহেলা ফেব্রুয়ারি পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও করাচি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। ১৯৪৫ সালে লেখাপড়া শেষ করার পর হোসেন আলী ১৯৪৯ সালে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগদান করেন। সত্তরের দশকে তাকে ভারতে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার হিসেবে পদোন্নতি দেয়া হয়। হোসেন আলী ১৯৮১ সালের ২ জানুয়ারি ইন্তেকাল করেন।

তাঁর স্ত্রী বেগম ফয়জুন্নেছা আলী পাঁচ বছর পূর্বে ২০১৪ সালে মারা যান। উল্লেখ্য, ১৯৭১ সালে কলকাতা উপ-দূতাবাসে যে পতাকা উত্তোলন করা হয় সেটি সেলাই করেছিলেন বেগম ফয়জুন্নেছা আলী ও তার দুই কন্যা জলি ও ইয়াসমিন। ওই পতাকা এখন ঢাকায় জাদুঘরে রক্ষিত আছে।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

মুনাফেকি নাকি Diplomatic situationship?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১০


গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন

×