somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুড়ানো ( পর্ব ৩৬ ) নওয়াব ফয়জুন্নেসা

১৭ ই মে, ২০১৯ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নওয়াব ফয়জুন্নেসা



ত্রিপুরার হোমনাবাদ (বর্তমানে লাকসাম) পরগণার জমিদার আহম্মদ আলী চৌধুরার ঘরে ১৮৩৪ সালে, ফয়জুন্নেসার জন্ম। তিনি তার বাবার প্রথম কন্যা সন্তান।
শিক্ষানুরাগী ফয়জুন্নেসার নিজের অদম্য ইচ্ছা দেখে পিতা তাজউদ্দীন নামে গৃহ শিক্ষক নিয়োগ করে দেন। তিঁনি অারবী, ফার্সি, বাংলা ও সংস্কৃত ভাষায় দক্ষতা অর্জন করেন। তাঁহার লেখনীতে মিলে তার প্রমান।
১৮৬০ সালে, জমিদার সৈয়দ মোহাম্মদ গাজীর সাথে ফয়জুন্নেসা পরিণয় সূত্রে আবদ্ধ হন। তাঁহার দাম্পত্য জীবন তেমন সুখকর হয়নি এবং এক পর্যায়ে বিচ্ছেদ ঘটে। বিয়ের ১৭ বৎসর পর জানতে পারেন, স্বামীর অন্য একজন স্ত্রী আছে। বিবাহ বিচ্ছেদের পর তিনি আর্থ সামাজিক, লেখালেখি, বিভিন্ন জনহিতকর কর্মকান্ডে আত্মনিয়োগ করেন।
একই সাথে জমিদারী পরিচালনা করার প্রশিক্ষণ নেন।

জমিদারী

১৮৭৩ সালে পিতার মৃত্যুর পর, হোমনাবাদ পরগণার জমিদারী লাভ করেন, এবং ১৮৮৫ সালে মাতা আশ্রাফুন্নেসা চৌধুরানীর মৃত্যু হলে, মাতুলালয়ের সম্পতির উত্তরাধিকারী হন। অত্যান্ত দক্ষতার সাথে ফয়জুন্নেসা জমিদারী পরিচালনা করেন। তার দক্ষতাসম্পন্ন পরিচালনা ব্রিটিশ ভারতে প্রশংসনীয় বিধায়, ১৮৮৯ সালে মহারাণী ভিক্টোরিয়া নওয়াব উপাধিতে ভূষিত করেন।
নওয়াব ফয়জুন্নেসা ব্রিটিশ ভারতে প্রথম মহিলা নওয়াব।

রূপজালাল

আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে নওয়াব ফয়জুন্নেসা প্রথম মুসলমান লেখক।
১৮৮৬ সালে ঢাকার 'গিরিশ চন্দ্র মুদ্রন যন্ত্র' থেকে 'শ্রীমতী নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানীর', 'রূপজালাল' প্রকাশিত হয়।
রবীন্দ্রযুগে যে কয়জন খ্যাতিমান লেখক ছিলেন তার মধ্যো ফয়জুন্নেসা অন্যতম।
তিনি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের সমসাময়িক লেখক। শুধু তাই নয় প্রথম মুসলমান গদ্য ও পদ্য লেখিকা।
'সঙ্গীত লহরী' ও 'সঙ্গীত সার' নামে দুটি বই প্রকাশিত হয়েছিলো।

নওয়াব ফয়জুন্নেসার সাহিত্য সাধনা ও শিক্ষা বিস্তারের অবদানই মহীয়সী বেগম রোকেয়ার শিক্ষা বিস্তারের অনুপ্রেরণা।

নিভৃতে

ব্রিটিশ শাসন আমলে কুমিল্লার লাকসাম পশ্চিমগাঁয়ে একজন অবরোধ বাসিনী শাসনব্যবস্থা, সাহিত্য, শিক্ষা বিস্তার, সমাজের কুসংস্কার দূর করার নিমিত্তে নিরলস কাজ করে চলেছেন।

তিনি বিভিন্ন সময়ে তৎকালীন ব্রিটিশ সরকারকে, জনহিতকর কর্মের জন্য সর্বদা সহযোগিতা করেছেন।
এক সময় ব্রিটিশ সরকারের প্রয়োজনে, এক লক্ষ টাকা ধার দিয়েছিলেন, এবং সেই টাকা তিনি ফেরৎ নেননি।

শিক্ষা

১৮৭৩ সালে কুমিল্লায় মেয়েদের জন্য প্রথম ইংরাজি স্কুল ,'নওয়াব ফয়জুন্নেসা গার্লস হাই স্কুল'। বেসরকারি ভাবে প্রতিষ্ঠিত ব্রিটিশ ভারতে মেয়েদের অন্যতম স্কুল।

পশ্চিমগাঁয়ে একটি অবৈতনিক মাদ্রাসা স্থাপন করেন ১৯৪৩ সালে, তাঁর পরিবারবর্গ এটাকে উচ্চ মাধ্যমিক ইসলামী কলেজে রূপান্তর করেন। এছাড়া নিজ এলকায়, তিনি ও তার মেয়ে প্রতিষ্ঠা করেন, 'নওয়ার ফয়জুন্নেসা বদরুন নেসা উচ্চ বিদ্যালয়।
এ ছাড়াও ১৪ টি প্রথমিক বিদ্যালয়, স্থাপন করেন।

স্বাস্থ্য

শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য সেবায় নওয়াব ফাজুন্নেসার অবদান উজ্জ্বল। ১৮৯৩ সালে প্রতিষ্ঠা করেন, 'কুমিল্লা জানানা হাসপাতাল' কুমিল্লা সদর হাসপতালের গাইনি ওয়ার্ড, তাঁহার প্রতিষ্ঠিত অসংখ্য চ্যারিটেবল ডিসপেনসরি, সরাই খানা, এতিম খানা সবই করেছেন মানবতার সেবায়।
যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে করেছেন অনেক রাস্তাঘাট। ১৮৯৪ সালে পবিত্র হজব্রত পালন করেন, তখন মক্কায়, মুসাফিরদের জন্য নির্মাণ করেন সরাই খানা।

তিনি তাহার সমস্ত সম্পতি, তাহার ওয়ারিস দের বুঝিয়ে দিয়ে নিজের অংশভাগ ওয়াকফা করে দিয়ে যান।

১৯০৩ সালে আমাদের অহংকার, এই মহীয়সী ৬৫ বৎসরে, ইহলোক ত্যগ করেন, এই স্বল্প সময়ের ব্যাপকতা, আমাদের করেছে সমৃদ্ধ।

আমরা তাঁদের উত্তরসূরি।

সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৯ সকাল ১১:১৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×