somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসংগ তারেক, কোকো : রাজনীতিকের অপরাধ এবং স্বার্থান্ধ বাঙালি চেতনা

১৬ ই জুলাই, ২০১১ সকাল ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সবাই ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমরের শাসনকাল সম্পর্কে জ্ঞাত। বায়তুল মালের খেজুর খাওয়ার অপরাধে আপন সন্তানকে এক শ বেত্রাঘাত করেছিলেন। আর আমাদের দেশে কোনো রাজনীতিক অথবা তাদের সন্তান অপরাধ করলে, দুর্নীতি করলে, অপকর্ম করলে আদালতে মামলা হলে অত:পর প্রমাণ সাপেক্ষে দোষী সাব্যস্ত হলে বলা হয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। চরম হিন্দু ও ধর্মনিরপক্ষতা বিরোধী ইসলামি ও জাতীয় মূল্যবোধের অনৈতিক দাবীদার বিএনপি যারা আ'লীগকে ইসলাম বিরোধী বলে দাবী করে। অথচ তাদের যেসব নেতার নেতৃত্বে বাংলাদেশ পর পর কয়েকবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছে দুর্নীতি মামলায় তাদের শাস্তি হলে তারা বলে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। একথা অস্বীকার করার উপায় নেই যে, তারেক, কোকোর নেতৃত্বেই গত জোট সরকারের আমলে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। এদেশের প্রত্যেকটি বিবেকবান মানুষ এ সত্যটি নির্বিঘ্নে স্বীকার করবে তারেক, কোকো, মোশাররফদের দুর্নীতির কথা। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের দুর্নীতি অনিয়মের কথাও জাতির অজানা নয়। দল-মত নির্বিশেষে এসব দুর্নীতিবাজ রাজনৈতিক দলের নেতাদের শাস্তি হওয়া উচিত। এরা অপরাধীকে বাচাতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত শব্দটি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ায় আর আমাদের স্বার্থপর রাজনৈতিক চেতনা তাদের বাচাতে ধ্বংসাত্বক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে দুর্নীতির পথ সুগম করে। শুধু তারেক, কোকো নয় এদেশের সকল দলের সকল দুর্নীতিবাজ রাজনৈতিকের বিচার হোক, অপরাধী তার শাস্তি পাক এটা আমাদের সকলের কাম্য। দেশের সম্মান রক্ষায় আমাদেরকে আজ স্বাধীন ও খোলা চোখে দেখতে হবে, পক্ষপাতিত্বকে সম্পূর্ণ রূপে বর্জন করে আগামীকে উপহার দিতে হবে একটি অপরাধমুক্ত সমাজ। অপরাধী কোন দলের বা মতের এটা বিবেচ্য নয় অপরাধীর অপরাধকে বিবেচনা করেই সত্যকে উপলদ্ধি করতে হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×