somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালেদার বিরুদ্ধে দুদকের মামলার প্রস্তুতি : দুর্নীতি করলে শাস্তি হোক- না করলে নয়

২২ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খালেদার বিরুদ্ধে দুদকের মামলার প্রস্তুতি : দুর্নীতি করলে শাস্তি হোক- না করলে নয়
ভৈরব সেতু নির্মাণ ও জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্ট পরিচালনায় দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান ও সাতজন সাবেক মন্ত্রীসহ সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ভৈরব সেতু নির্মাণে সরকারের কোষাগার থেকে প্রায় ১০০ কোটি টাকা আত্মসাৎ ও জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্ট পরিচালনায় ৭ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সূত্র জানায়, দুটি অভিযোগের আলাদা প্রতিবেদন এরই মধ্যে দুদক কর্তৃপক্ষের কাছে পেশ করা হয়েছে।
জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্টের হিসাব খোলা হয় সোনালী ব্যাংক প্রধানমন্ত্রীর কার্যালয় শাখায়। অবৈধ উপায়ে অর্থ সংগ্রহ করে ব্যাংক হিসাবে জমা দিয়ে অস্বাভাবিক লেনদেন করে মানি লন্ডারিং আইন, ২০০২ ও ২০০৯ লঙ্ঘন করে অপরাধ সংঘটিত করা হয়েছে। প্রচলিত প্রথা অনুযায়ী চ্যারিটেবল ট্রাস্টের লক্ষ্য অনুযায়ী ওই টাকা খরচ করা হয়নি। ব্যক্তিস্বার্থে খরচ করা হয়েছে ওই টাকা। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানকে অভিযুক্ত করা হয়েছে। ট্রাস্টের টাকা সংগ্রহের কাজে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, তার এপিএস জিয়াউল ইসলাম ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার এপিএস মনির হোসেনকে অভিযুক্ত করা হয়েছে।
ভৈরব সেতু
সাবেক চারদলীয় জোট সরকারের সময় ভৈরব সেতু নির্মাণে প্রায় ১০০ কোটি টাকা ও জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্ট পরিচালনায় ৭ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের তথ্য-প্রমাণ পেয়েছে দুদক।সাবেক চারদলীয় জোট সরকারের সময় রাজধানীতে ঢাকা ক্যান্টনমেন্টে ৬, মইনুল হোসেন সড়কে খালেদা জিয়ার আগের বাড়ির ঠিকানায় প্রতিষ্ঠা করা হয়েছিল জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্ট। এ ট্রাস্ট প্রতিষ্ঠার জন্য পল্টন এলাকায় ৭ কোটি ৭৭ লাখ টাকায় ৪৫ শতাংশ জমি কেনা হয়। জমির দলিলে ক্রয় মূল্য উল্লেখ করা হয় ৬ কোটি ৫২ লাখ টাকা। এ ট্রাস্টের ব্যাংক হিসাবে মোট জমা হয়েছিল ৮ কোটি টাকারও বোশি। এ ট্রাস্ট প্রতিষ্ঠা ও পরিচালনার ক্ষেত্রে ওই টাকা কোন উৎস থেকে আনা হয়েছে, কে বা কারা দান করেছে অথবা অনুদান দিয়েছে, এ সংক্রান্ত উৎসের হদিস পাওয়া যায়নি। ট্রাস্টের ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
বিষয়টি আপনী কোন দৃষ্টিতে দেখবেন, রাজনৈতিক মামলা নাকি দুর্নীতির বিরুদ্ধে মামলা। আপনী যাই ভাবুন না কেন, সত্য ঘটনা যাই হোক না কেন বিষয়টি নিয়ে রাজনৈতিকমহলে উত্তাপ ছড়াবে। এক পক্ষ দুর্নীতির বিরুদ্ধে আর এক পক্ষ দুর্নীতির দায়ে অভিযুক্তের পক্ষে অবস্থান করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করবে।
তবে সত্য হলো বর্তমানে পৃথিবীর অপরাপর দেশের সাথে প্রতিযোগীতায় পিছিয়ে পড়া বাংলাদেশে দুর্নীতি, অনিয়ম, দু:শাসন, মানবতাবিরোধী নষ্ট সমাজ, প্রতিহিংসা, দলীয় করণ অল্যাণকর সবকিছুই প্রতিষ্ঠা লাভ করেছে এ রাজনীতিকদের নগ্ন হস্তপেক্ষে। বিশ্ব দরবারে বাংলাদেশের মান ক্ষুন্ন হয়েছে। দুর্নীতি অনিয়মে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছে। আমরা কারো পক্ষ নেব না দুর্নীতি পরায়ণকে দুর্নীতিবাজ, সেচ্চাচারিকে সেচ্চাচার, অপরাধীকে অপরাধী, অন্যায়কে অন্যায় বলবো। আমরা ত্রিশ লাখ প্রাণ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। এসব দুর্নীতিবাজ, রাষ্ট্রদ্রোহীদের হাতে শোষিত হতে নয়, কারো চাটুকারিতা করতে নয়। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম জননীর মুখে হাসি ফোটাবার জন্য।
জোট সরকার দুর্নীতি চ্যাম্পিয়ান সরকার হলে কোনভাবেই তার নেতৃত্বে থাকা খালেদা জিয়া, তাকের রহমানকে আমরা দুর্নীতিমুক্ত বলতে পারিনা। অপরদিকে আমাদের দেশে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করার সংস্কৃতিকেও অস্বীকার করতে পারি না। ঘটনা যাই হোক আমরা চাইবো অপরাধী তার শাস্তি পাক, আমাদের রক্ত ঝরা ঘামে অর্জিত অর্থ আর কেউ আত্মসাত না করুক, দুর্নীতি অনিয়ম হাহাকার থেকে মুক্তি পাক দেশের খেটে খাওয়া মানুষ। আপরাধী কার স্ত্রী-পুত্র বা কন্যা, কোন দলীয় নেতা তা বিবেচ্য নয়। আমরা অপরাধীকে কেবল অপরাধের মানদণ্ডেই বিবেচনা করব। অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতে হবে। আমরা আমাদের রক্ত ঝরা ঘাম আর কাউকে বেচতে দেব না। কারো কথায় স্বার্থান্ধের মতো রাজপথে ভাংচুর অগ্নিসংযোগ চালাবো না। নিজের মাথায় নিজেরাই কুড়াল মারবো না। সান্ধার্থ রাজনীতিকদের ছলনায় জীবিত মায়ের মুখে অগ্নি সংযোগ করব না, জাতীর ভাগ্যকে ভাংচুরের কবলে ফেলবো না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×