somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সভ্যতার আস্তাকুড়ে মানবতা।। সুদের টাকা না পেয়ে কৃষিশ্রমিককে পিটিয়ে হত্যা

২৫ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ প্রথম আলো পত্রিকার একটি সংবাদ আমাকে খুব ব্যাথিত করেছে। সুদের টাকা পরিশোধ না করায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মহেশচাতুল গ্রামে আলম মিয়া নামের এক কৃষিশ্রমিককে পিটিয়ে হত্যা করেছে নরপশু বৃত্তবান। এক বছর আগে সে একই গ্রামের সুদখোর মোহাম্মদ আলীর কাছ থেকে দুই হাজার টাকা সুদের ওপর ধার নেয়। এ জন্য প্রতি মাসে তিনি ২০০ টাকা করে সুদ পরিশোধ করে আসছিল। গত শুক্রবার জুমার নামাজের পর মোহাম্মদ আলী আলমের নিকট চলতি মাসের সুদসহ আসল টাকা ফেরত চায়। আলম এ জন্য কিছুদিন সময় চান। কিন্তু মোহাম্মদ আলী তখনই টাকা ফেরত দিতে চাপ দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে মোহাম্মদ আলী তাঁর হাতের টর্চলাইট দিয়ে আলমকে আঘাত করেন। এতে আলম মাটিতে লুটিয়ে পড়েন। পরে মোহাম্মদ কাঠের চেলা দিয়ে পিটিয়ে তাঁকে গুরুতর আহত করেন।
পরে আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাতে তাঁর মৃত্যু হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পিটিয়ে হত্যার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি আমাকে একথা মানতে বাধ্য করে যে, বিশ্বশতাব্দির প্রগতিশীল আধুনিক সভ্য সমাজ আয়্যামে জাহিলিয়ার অসভ্য, বর্বর, নগ্ন সমাজই রয়ে গেছে। আজকের প্রযুক্তি নির্ভর সমাজে শুধু পোশাক পরিচ্ছদ আর চলা ফেরায় পরিবর্তন এসেছে। সুদ, ব্যভিচার, নির্যাতন আর উগ্র মানবিকতা আজকের সমাজের প্রকট সমস্যা। উগ্র মানবতাবোধ আমাদের সভ্যতার আস্তাকুড়ে ছুড়ে ফেলেছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×