নির্লজ্জ অহঙ্কার
মো. রায়হান কবির
আমি যুদ্ধাপরাধী- আমি রাজাকার
মহান নেতা- এদেশের কর্ণধার
মহাপ্রলয় আমি- আইলা, নার্গিস, সিডর
আমি ব্যঙ্গপ্রিয়- চরম স্বার্থপর।
ছাগলদের দেই কাঁঠালপাতা
জনতারে মিষ্টি মিষ্টি কথা
এখন লেজে কুকুর নাড়ে
আমার গাড়ীতে পতাকা ওড়ে।
হৃদয়ে পাকিস্তান- মুখে জাতীয়তাবাদ
মুক্তিযোদ্ধা দমন-শোষণ-পীড়ন আমার মতবাদ
আমি হিংস্র- স্বাধীনতাবিরোধী হাতিয়ার
আমি যুদ্ধাপরাধী- আমি রাজাকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


