somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্য বলায় বিপাকে মওদুদ আহমেদ।। বঙ্গবন্ধু ও স্বাধীনতার চেতনা জাগ্রত থাকুক চায় না বিএনপি

১৮ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ১৫ আগস্ট উপলক্ষে বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজকে দেয়া এক সাক্ষাত্কারে এনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, বঙ্গবন্ধুর অবস্থান জিয়ার অনেক ওপরে। তাঁর সঙ্গে জিয়ার তুলনা মানায় না। যাঁর যাঁর অবদান, তা স্বীকার করা উচিত। এ প্রসঙ্গে একই অনুষ্ঠানে বিএনপির আরও দুই নেতা শাহ মোয়াজ্জেম হোসেন ও শাহজাহান সিরাজ বঙ্গবন্ধুর অবস্থান নিয়ে একই ধরনের মন্তব্য করেন।
চিরন্তন এ সত্যটি বিএনপির উগ্র জাতীয়তাবাদী নেতা-কর্মীদের অসিত্বকে ক্ষত-বিক্ষত করেছে। সত্য বলায় দলীয় চাপে দোপের মুখে পড়েছেন মওদুদ আহমেদ।
ব্যারিস্টার মওদুদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী আহমেদ বলেছেন, দফতরের দায়িত্বে থাকার কারণে তার দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ হয়। দলের নেতাকর্মীদের মাঝে ব্যারিস্টার মওদুদের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া হয়েছে এবং দলের ভেতর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তিনি বলেন, দলের এ রকম একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে থেকে তার (ব্যারিস্টার মওদুদ) এ ধরনের বক্তব্য দেয়া উচিত হয়নি। জাতীয় ইস্যুতে এ ধরনের বক্তব্যের আগে অবশ্যই দলের শীর্ষ নেতাদের, বিশেষ করে চেয়ারপারসনের সঙ্গে কথা বলে নেয়া উচিত ছিল। রিজভী অহমেদ বলেন, দলের সিনিয়র নেতারা যে বক্তব্য দেবেন তা অবশ্যই দলের শৃঙ্খলার মধ্যে থেকে দিতে হবে এবং দলীয় নীতির সম্পূরক হতে হবে। যদি শৃঙ্খলা ভেঙে বক্তব্য দেন তবে তিনি যেই হোন না কেন, দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে।
সত্য বলা কী দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে হতে পারে? রিজভী আহমেদের এ মন্তব্যকে দেখবেন জাতীর বিবেকবান মানুষ।
রিজভী আহমেদ আশা প্রকাশ করে আরো বলেন, জাতীয় ইস্যুতে নেতাদের বিশেষ করে দলের সিনিয়র নেতাদের বক্তব্য প্রদানের আগে অবশ্যই চেয়ারপারসন অথবা নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করা উচিত।
এদিকে মওদুদ আহমেদকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বগুড়া জেলা ছাত্রদল গতকাল বুধবার মওদুদের কুশপুত্তলিকা দাহ করে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করে।
সত্য বলার দায়ে মওদুদ আহমেদের কুশপত্তলিকা দাহ, রিজভী আহমেদসহ অন্যান্য নেতাদের বক্তব্য কী একথা প্রমাণ করে না, বিএনপি মুক্তিযুদ্ধের চেতানাকে মনে প্রাণে অনুধাবন করে না। কারণ বঙ্গবন্ধুকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধ-স্বাধীনতার কথা চিন্তা করাও অবান্তর। সত্য বলতে যদি চেয়ারপার্সনের মতামত নিতে হয় তাহলে কী বিএনপি মিথ্যা কথা তথা অপপ্রচার চালিয়ে জাতিকে বিভ্রান্ত করে ক্ষমতাসীন আওয়ামী লীগের এ দাবী সঠিক? দলের চেয়ে যদি দেশ বড় হয় তাহলে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে নিয়ে সত্য কথা বলতে কেন চেয়ারপার্সনের মতামত নেওয়ার প্রসঙ্গ আসে?
হায় বিএনপি হায়! হায় জাতীয়তাবাদ হায়! হায় রাজনীতি হায়! আসুন সবাই মওদুদ আহমেদের মতো সত্য বলি। সকলের অবদান স্বীকার করি। দুর্নীতি-অনিয়ম-অসত্যের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলি।
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×