somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকনুজ্জামান খান
মোঃ রোকনুজ্জামান খান রোকন।পেশাঃ মেডিকেল টেকনোলজিষ্ট।রোগীদের সেবা দানে দৃঢ় প্রত্যয়।অল্পতেই বিশ্বাসী, প্রতিটি মানুষকেই মন উজাড় করে ভালবাসতে চেষ্টা করি?নতুন লেখক।

``ভাইয়া এবং আমি``

২২ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বড় ভাইয়ের নাম ছিল খোকন। সেই নামের সাথে মিলিয়ে আমার নাম রাখা হয়েছিল রোকন। আমার বড় ভাই আমার থেকে ২ বছরের বড় ছিল। তাই আমরা ছিলাম ডানপিটে। সারাদিন ঝগড়া ঝাটি এটা ওটা নিয়ে মেতে থাকতাম আমরা। মাঝে মাঝে মারামারিও লেগে যেত। কিন্তু আমি পারতাম না ভাইয়ার সাথে যখন ভাইয়া একটু জোরে মার দিত তখন আমার খুব জিদ হতো আমিও তাকে জোরে মারতে চেষ্টা করতাম।ভাইয়া তখন দৌড় দিত আমিও তার পিছনে পিছনে দৌড় দিতাম কিন্তু ধরতে পারতাম না। এক পর্যায়ে আমি ব্যর্থ হয়ে কান্না করতে করতে মায়ের কাছে বিচার দিতাম ভাইয়া আমাকে মারছে। মা ভাইয়া কে শাসন করে আমাকে শান্তনা দিত। তখন আমি খুশি অনুভব করতাম। ভাইয়া আমার সাথে অভিমান করতো কিছু ক্ষন পরেই আবার অভিমান চলে যেত। এভাবেই আমরা বড় হতে থাকলাম

একটা সময় আমাদের সুন্নতে খতনা/মুসলানির সময় চলে আসলো। যেহেতু আমরা প্রায় একই সমান ছিলাম তাই সিদ্ধান্ত নেওয়া হলো আমাকে এবং ভাইয়া কে একই দিনে একই সাথে মুসমানি করানো হবে। যেই কথা সেই কাজ,হাজাম ডাকা হলো। আমাদের দুই ভাইকে গোসল করানো হলো। আমি খুব ভয় পেতে শুরু করলাম। তাই ভাইয়াকে আগে করানো হলো।আমি এই সুযোগে ভয়ে পালিয়ে গেলাম এবং আমাকে ধরে আনা হলো। এসে দেখি ভাইয়ারটা কাটা হয়ে গেছে এবং ভাইয়া কাতরাচ্ছে। এবং সেই সময়ে আমাকেও করানো হলো। আমাদের দুই ভাইকে একই বিছানায় শোয়ানো হলো। আমরা শুয়ে শুয়ে বিভিন্ন গল্প করতাম।

পারা পরশী সবাই আমাদের দেখতে আসতে আমরা খুব লজ্জা পেতাম আর সবাই বলতো আমাদের দুই ভাইকে একই দিনে বিবাহ করানো হবে। আমরা এই কথা শুনে মনে মনে মজা পেতাম। ভাইয়া দেখতে খুব ফর্সা ছিল এবং আমি কালো ছিলাম। কালো হওয়া সত্বেও সবাই বলতো আমি নাকি সুন্দর বউ পাবো। আমি এগুলা শুনলে খুব লজ্জা পেতাম সে সময়। ভাইয়া ক্লাস সেভেনেই প্রেমে পড়ে গেল সেসময় ।কিন্ত আমাকে বুঝতে দিত না। লুকিয়ে লুকিয়ে চিঠি পড়তো। কিন্তু আমাকে কখনোই দেখতে দিত না কারণ ছিল আমি যদি মায়ের কাছে বলে দেই সেজন্য। আমার খুব খারাপ লাগতো ভাইয়া আমার থেকে দূরে দূরে থাকতো। কাছে গেলে আগের মতো সেই ভাব টা আর থাকতো না।তারপর একদিন চিঠি লিখতে গিয়ে ভাইয়া আমার কাছে ধরা খেয়ে গেল এবং সব খুলে বললো এবং কাউকে যাতে না বলি সেই বিষয়ে বারণ করে দিল।

ক্লাস টেনের টেষ্ট পরিক্ষার আগের রাতে ভাইয়া কে আর খুজে পাওয়া গেল না । অনেক কেই কল করা হলো কিন্তু কেউ খোজ দিতে পারলো না। আব্বার খুব রাগ হয়েছিল সেসময় তার চিন্তা ছিল পরিক্ষা নিয়ে সেইবার পরিক্ষা না দিলে ১ বছর পিছিয়ে যাবে ভেবে। তিন দিন পর ভাইয়া বিয়ে করে ভাবীকে নিয়ে বাড়িতে আসলো। সবাই অবাক হয়ে গেলে এত ভদ্র ছেলেটার কৃত কর্ম দেখে। এখন ভাইয়ার এক ছেলে ক্লাস ওয়ানে পড়ে। আমাদের দুই ভাইয়ের এখনো অনেক মিল এবং ভাব।



সবাই দোয়া করবেন আমরা দুই ভাই সারাজীবন এভাবেই মিলে মিশে থাকতে পারি।
@ধন্যবাদ
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২০ রাত ১০:০৫
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×