somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৃষি পণ্যের মূল্য- বিপনন বিভাগের কাজটা কি?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলু নিয়ে কৃষক দিশেহারা এমন সংবাদ প্রকাশিত হয়েছে- সম্প্রতি। এবং একথা সত্য কৃষকরা কৃষি উৎপাদন নিয়ে এক হতাশার মধ্যে আছেন।

আমাদের কৃষি বিপনন বিভাগের কাজটি কি? কৃষকরা ফসল ফলাবেন অথচ মূল্য পাবে ন না- তাহলে কৃষি বিপনন বিভাগ কি আঙুল চোষে?
আসলে কৃষি বিপণন বিভাগ তাদের কাজটি সম্পর্কে সচেতন কি না জানি না। মার্কেটিং বিভাগের কাজ হলো- বাজার চাহিদা নিধারণ করা এবং সেই অনুযায়ী উৎপাদনের পরকিল্পনা করা। আর উৎপাদিত পণ্য সঙ্গত মূল্যে বিক্রয়ের ব্যবস্থা করা। উৎপাদন যদি বেশি হয় তাহলে বাজারে চাহিদা সৃষ্টি করাটাও মার্কেটিং বিভাগের কাজ, আবার চাহিদার তুলনায় উৎপাদন কম হলে কোথা থেকে কিভাবে ঘাটতি পূরণ করা যাবে সে বিষয়েও মার্কেটিং বিভাগ কাজ করবে।
কিন্তু আমাদের কৃষি বিপনন বিভাগ বাজার দর প্রকাশ করা ছাড়া কোনো কাজই করে না। আবার বাজার গবেষণা করার মতো যথেষ্ট জনবল সেখানে আছে কিনা সেটাও দেখার বিষয়। তবে আমাদের কৃষি বিপনন বিভাগ যে দক্ষ নয় এ বিষয়ে কোনোই সন্দেহ নেই।
একদল আছে, তারা বলেন- বাজার অর্থনীতিতে বাজারই পণ্যের মূল্য নির্ধারণ করে। কথা ঠিক। কিন্তু কখনো কি কৃষি বিপনন বিভাগ বাজার সম্পর্কে আগাম তথ্য দিতে পেরেছে যেটা উৎপাদনের আগেই জানা প্রয়োজন।
আসলে এই বিভাগে রয়েছে এক অসাধারণ সংকীর্ণতা। বিভাগের নাম মার্কেটিং- কিন্তু মার্কেটিং এর লোক যাতে নিয়োগ না পেয়ে কেবল কৃষি অর্থনীতির ব্যক্তিরাই যাতে থাকেন সে দিকে নজর বেশি। লক্ষ্য অর্জনের চেয়ে গোষ্ঠী স্বার্থ বেশি প্রাধান্য পায়। তারই ফলে ্এ যাবতকাল কৃষকরা বাম্পার ফলন করেও লোকসানের মধ্যে পড়েছেন। আলু নিয়েও এমন অবস্থা তৈরি হয়েছে।
বাজার অর্থনীতিতে সক্ষমতা অর্জন করতে না পারলে এই কৃষি বিপনন বিভাগের কোনো প্রয়োজন নেই। কৃষি অর্থনীতিতে পড়াশুনা করলেই পণ্য বিপনন প্রক্রিয়া বা কৌশল জানা যায় না। মার্কেটিং একটি বিশেষায়িত বিষয়- এক্ষেতে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নিয়েই কাজ করা উচিত। দশ চক্রে ভগবান ভুত হয়ে যায়- আর বাংলাদেশের কৃষি তো পড়েছে চল্লিশ চক্রে। এর পরিণতি আমারা নিজেরাই উপলব্ধি করতে পারি।

৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×