হয়তো অনেক কিছু হয়েছে- পরিসংখ্যানের হিসে্বে
বেড়েছে বিদ্যুতের উৎপাদন
বেড়েছে খাদ্যের যোগান
লেখাপড়ার উন্নতিও হয়েছে অনেক
মাথাপিছু আয়ও বেড়েছে- এখন সেটা ডলারেরই চার অংকে।
যুদ্ধাপরাধীদের বিচারও হলো--
দুই চারটি রায়তো কার্যকরের অপেক্ষায়।
কিন্তু:
মানুষ কি অনুভব করছে এই সব হিসাব?
মানুষের অনুভবে না থাকলে তো এই সব হিসাব কোনো কাজেই আসবে না।
তথ্যে নয়, চটকদারী বিজ্ঞাপনে নয়
বিলবোর্ডেও নয়
নাড়া দিতে হবে অনুভবের জানালায়।
তাপমাত্র হিমাঙ্কের নিচে নামলেও নাম নেই-
যদি মানুষের শীত না লাগে।
প্রখর আগুণ জালিয়েও লাভ নেই
যদি সেখানে তাপ না লাগে।
শত সফলতাও ম্লান হতে পারে- কেবল একটি ব্যর্থতায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




