somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোট নষ্ট নিয়ে কথা- ভিন্ন ভাবে দেখা

২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভোট প্রদানের অভ্যাস

সিটি কর্পোরেশনের নির্বাচনে নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কেউ ভোট দেবেন দলীয় পরিচয় দেখে- কেউ দেবেন ব্যক্তি পরিচয়ে। আঞ্চলিকতা- আত্মীয়তা-ধর্মীয় পরিচয়ও কম যায় না- অর্থের বা ক্ষমতার প্রভাবও এর সাথে যুক্ত। ভোট দানের ক্ষেত্রে যেমন নানা প্রভাব বিদ্যমান তেমনি না দেওয়ার ক্ষেত্রেও বিভিন্ন যুক্তি থাকে। অনেকেই কখনো ভোট দিতে যান না- দিয়ে কি হবে এ নিয়ে প্রশ্ন থাকে তাদের মাঝে। এগুলোও এক ধরনের স্বজনপ্রিয়তা।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাটিকার প্রযোগ কেবল অধিকারই নয়- দায়িত্বও বটে। ভোট দেওয়া বা না দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতা প্রশর্শন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভোট প্রদানের ক্ষেত্রে আমাদের আরেকটি বিবেচনা বোধ কা্জ করে যে- ভোটটি কাজে লাগলো কি না। সাধারণ একটা প্রবণতা হলো প্রদত্ত ভোটে প্রার্থী জিতলেই ভোটটি কাজে লাগলো- মানে তা নষ্ট হলো না।

আসলেই কি তাই- জিতলেই ভোট কাজে লাগলো? যদি সেটা দানবকেও নির্বাচন করে? যে ভোট প্রদান করা হলো- তা্ যদি বিজয় নিশ্চিত না করে তবে কি তা ব্যর্থ হয়ে গেল-? যদি আপনি একজন ভাল মানুষকে ভোট দিয়ে থাকেন?
এই নির্বাচনের ফলাফলে রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন হবে না- বা সরকারের পতনও হবে না। যাদেরকে ভোটি দিয়ে জেতাবেন- তার জিতলেই আপনার জন্য কাজ করবে তার গ্যারান্টি নেই। আপনার ভোট না পেয়েও যদি কেউ জেতেন তিনি আপনার জন্য কাজ করবেন না তেমনও কোনো কথা নেই। তাহলে ভোট কাকে দেবেন?
আপনার যোকে ইচ্ছা তাকে দেন- আপনার বোধ অনুযায়ী- রুচি অনুযায়ী। তবে ভোট প্রদানের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গীটা পরিবর্তন প্রযোজন।
আপনার ভোট কখনো নষ্ট হবে না- যদি আপনি তা নিজের বিবেক ও জ্ঞান দিয়ে প্রয়োগ করেন। কারণ
১. আপনি যাকে ভোট দিচ্ছেন তিনি নির্বাচনে জামানতও হারান তাহলেও তিনি জানবেন কিছু মানুষ তাঁর সাথে আছেন যা ভাল মানুষকে রাজনীতিতে আসার প্রেরণা দেবে।
২. আপনি যদি প্রচলিত প্রবণতার বাইরে ভোটাধিকার প্রয়োগ করেন তাহলে অন্যরা যারা পেশী- রাজনীতি- অর্থ-প্রভাব নিয়ে ভোটে আসে তারা রাজনীতিকে নতুন করে ভাববেন। জনসম্পৃক্ততা ছাড়া রাজনীতি না করার একটি বার্তা যাবে।
৩. অন্যরা জানবেন- বিকল্প একটি ধারা তৈরী হচ্ছে

আমরা অনেকেই দ্বিদলীয় ধারার বাইরে একটি তৃতীয় ধারা চাই- অথচ ভোট প্রদানের ক্ষেত্রে দুই ধারার মধ্যেই নিজেদের আবদ্ধ রাখি। ভোটাররা যদি ভোট প্রদানের ক্ষেত্রে তাদের নিজের অভ্যাস বলয় থেকে বের না হয় তাহলে কিছুই হবে না- আমরা ভোট নষ্ট না করার অজুহাতে অপদার্থ মানুষও নির্বাচিত করতে পারি- যোগ্যতাকে ধাক্কা দিয়ে বের করে দিতে পারি- এবং একই সাথে নতুন সম্ভাবনাকে থামিয়ে দিতে পারি।
তাছাড়া কথায় আছে- প্রজার গুণই রাজার মাঝে দেখা যায়।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:০১
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×