somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস (৫ম পর্ব-আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধক্ষেত্র)

৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



৪র্থ পর্ব পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন
প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস (৪র্থপর্ব - ফ্রান্সের সফল প্রতিরোধ)

বৃটেন, ফ্রান্স ও বেলজিয়াম জার্মানীর কলোনীগুলোতে যৌথভাবে আক্রমণ শুরু করে। তারা জার্মানীর ৫টি আফ্রিকান কলোনী টোগো, ক্যামেরুন, রুয়ান্ডা, নামিবিয়া ও তানজেনিয়াতে একসাথে আক্রমণ করা শুরু করে। তাদের লক্ষ্য ছিল কলোনীগুলো দখলের মাধ্যমে জার্মানীতে কাঁচামাল ও যুদ্ধের জন্য প্রয়োজনীয় রসদ সরবরাহ বন্ধ করে দেওয়া। জার্মানীও তার কলোনী গুলো রক্ষায় প্রাণপন প্রতিরোধ গড়ে তোলে। এর মাধ্যমে আফ্রিকা মহাদেশও হয়ে ওঠে যুদ্ধের নতুন ফ্রন্ট।

অন্যদিকে এশিয়ায় জাপান তখন আর্থিক ও সামরিকভাবে দ্রুত উন্নয়ন করছে। বৃটেনের সফল দূতিয়ালীতে জাপান তাদের সাথে মিত্রতা ঘোষণা করে। এরই প্রেক্ষিতে জাপান চীনের পোর্ট অফ সিংতাও আক্রমণ করে যা চীনের উপকূলে জার্মানীর একটি এনক্লেভ। ৭ দিন ধরে জাপান আর্টিলারি শেলিং করে সিংতাও জার্মানদের দখল মুক্ত করে নিজেরা দখল করে। এরপর জাপান শুরু করে তার চীন দখলের অভিযান।

অন্যদিকে তখন প্রায় সমগ্র মধ্যপ্রাচ্য থেকে ইস্তাম্বুল পর্যন্ত অটোম্যান সাম্রাজ্যের অধীন। তখন অটোম্যান সুলতান মেহমেদ ৫। কিন্তু দেশের প্রকৃত ক্ষমতা ও সৈন্য বাহিনীর নেতৃত্ত্ব ইয়ং টার্কিস নামক মুভমেন্টের হাতে যাদের নেতা আনোয়ার পাশা।


মেহমেদ ৫


আনোয়ার পাশা

আনোয়ার পাশা জার্মানীতে উচ্চশিক্ষা লাভ করেন যার ফলে তার জার্মানীর ভাষা-সংস্কৃতির উপর দখল ছিল। অন্যদিকে জার্মানী কূটনৈতিকভাবে অটোম্যান তথা তুর্কি শাসকদের সমর্থন লাভের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এইদুয়ের সম্মেলনে অটোম্যান সুলতান জার্মানীর সাথে মিত্রতা ঘোষণা করে এবং একই সাথে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আনোয়ার পাশা একে "হোলি ওয়ার" হিসেবে অভিহিত করে। অটোম্যানদের এই যুদ্ধে অংশগ্রহণ জার্মানীর জন্য সুখবর বয়ে আনে। কারণ এতে করে দার্দানেলিস প্রণালী যা ভূ-মধ্যসাগর ও কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে তার উপর মিত্র অটোম্যানদের নিয়ন্ত্রণে থাকবে। এছাড়াও রাশিয়াকে ককেশাস ফ্রন্টে ব্যস্ত রাখা যাবে। (চলবে)
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫১
২টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: ঈশ্বর ও ভাঁড়

লিখেছেন অর্ক, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ৯:১০




বিরাট কিছু চাইনি। পরিপাটি দেয়ালে আচানক লেগেছিলো একরত্তি দাগ। কোনও ঐশী বলে মুছে যেতো যদি—ফিরে পেতাম নিখুঁত দেয়াল। তাতে কী মহাভারত অশুদ্ধ হতো কার! (সে দাগ রয়ে গেছে!)

পাখিদের মতো উড়বার... ...বাকিটুকু পড়ুন

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:০৯



(এক)
দশম শ্রেণির ছেলে সাদমান সারাদিন ফোনে ডুবে থাকত। বাবা-মা বকাঝকা করলে প্রায়ই অভিমান করে ভাত খেতো না। একদিন রাতে ঘরের দরজা বন্ধ। ভোরে দরজা ভেঙে সবাই স্তব্ধ। খবরের কাগজে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প - ১০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫



আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন

×