somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ বর্ষার প্রথম কদম ফুল [অণুগল্প]

১৩ ই আগস্ট, ২০১৬ রাত ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- আচ্ছা, আপনি যে প্রতিটা দিন আমার কলেজের গেটে গিয়ে দাঁড়িয়ে থাকেন, আপনার লজ্জা করেনা?
- ওমা, লজ্জার কি আছে? তোমাকে দেখার মধ্যেইতো বরং আমার আনন্দ..
- কিন্তু আপনাকে দেখার মধ্যে আমার কোন আনন্দ-ফানন্দ কাজ করেনা, বরং অনেক বেশি বিরক্ত লাগে। এক ঝটকায় মেজাজটা খারাপ হয়ে যায়..
- আজ তুমি কোন কারণে রেগে আছো মনে হচ্ছে..
- আপনাকে কি এধরণের কিছু বলেছি?
- না, তা না.. মনে হচ্ছে...
- তাহলে? আপনি যান.. আর কক্ষনো যেন আপনাকে আমার কলেজের গেটের সামনে না দেখি।
- আচ্ছা, এত রাগছ কেন? আমিতো তোমাকে কখনো বিরক্ত করিনি..
- এত কথাতো আমি শুনতে চাইনা! আপনাকে বলেছি, আপনি শুনেছেনও..! ব্যাস! আসতে না করেছি, আসবেন না এখানে আর।
- তাহলে কোথায় আসবো সেটা অন্তত বলে দাও..
- আশ্চর্য তো আপনি! আপনি কি আসলেই বুঝতে পারছেন না আমার কথা? আপনাকে দেখলে আমার রাগ হয়, অসহ্য লাগে, খুব বেশি বিরক্ত হই আমি..
- আচ্ছা..
- যান, চলে যান..
- হুম..
- হুম বলে দাঁড়িয়ে আছেন কেন?
- তোমার জন্য একটা জিনিষ এনেছিলাম.. দিয়ে যাই?
- আপনি আমার জন্য কেন কিছু আনবেন? আপনাকে আমি আনতে বলেছি কিছু? আপনার মত মানুষের কাছ থেকে আমি কেন নেব? আপনার কি একটুও লজ্জা হয়না?

রাশেদের মনের আকাশের সূর্যটা নিমিষেই যেন কালো মেঘে ঢেকে যায়। ওর রৌদ্রজ্জ্বল মনটায় যেন কালবৈশাখী ঝড় শুরু হতে শুরু করে। পেছনের পকেটে রাখা একটা কদম ফুল এনে ভোরের পায়ের কাছে রেখে দেয় ও।

- শেষ বর্ষার প্রথম কদমফুলটা তোমার জন্য রইল..

এরপর মাথা নিচু করে রাশেদ হারিয়ে যায় ভীরের মাঝে।
..

হঠাৎ করেই যেন রাশেদের মনের মেঘগুলো ভোরের চারপাশ জুড়ে থাকা আকাশে জায়গা করে নেয়। অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়ে যেন ভোরকে বাঁচিয়ে দেয় আজ। বৃষ্টির জলে ধুয়ে যেতে থাকে ভোরের গাল বেয়ে নামতে থাকা চোখের জল..! লোকটাকে আজ ও অনেক কষ্ট দিয়ে ফেলেছে। অনেক। ওর নিজের কথাগুলোই ওর হৃদয় চিড়ে দিচ্ছিল বারবার। মানুষটাকে এত বাজে কথা ও শোনাবে সেটা কোনদিন ভয়ংকর দু:স্বপ্নেও আসেনি ওর। কিন্তু, প্রতিদিন ওর বন্ধুরা লোকটার দাঁড়িয়ে থাকা নিয়ে যেসব টিটকারি দেয় সেগুলো ভোরের সহ্য হয়না। মানুষটা শুধু ওর। ভালো-মন্দ যা বলার শুধুমাত্র ঐ সারাজীবন বলবে। ওরা কোন সাহসে লোকটাকে হ্যাংলা বলে? কেন বলে? তাই, আজ সে লোকটাকে ইচ্ছেমত শুনিয়ে দিয়েছে। উনি যেন আর কক্ষনো এখানে না আসেন। কেউ ওনাকে নিয়ে একটা কিছু বললেও যে সহ্য হয়না ওর...!

বৃষ্টি বাড়তে থাকে..
বৃষ্টির মাঝেই হাজার চিন্তা আর হৃদয় চেড়া কষ্ট নিয়ে দাঁড়িয়ে থাকে ভোর.. আর পিচ ঢালা ভেজা রাস্তার উপর অদ্ভুত এক প্রেমের সাক্ষী হয়ে পড়ে থাকে শেষ বর্ষার প্রথম কদম ফুলটি!

সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ২:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×