সেই কথাটি বলতে তোমায়
হঠাৎ কি যেন হয়,
চেনা রুটের বাস গুলো অচেনা ঠেকে,
চেনা পথ, সিগারেটের দোকান,
চিরচেনা এ শহর অচেনা ঠেকে,
মনে হয় কি যেন একটা বাকী রয়ে গেলো!
লাইব্রেরীর বই ফেরৎ দেয়া?
খুচরো কোন কাগজ?
না নোটস্, পেপারস্ এসব?
নাকি ওয়ালেট ফাঁকা, খুচরো পয়সা যাবে না দেয়া,
আগুয়ান কন্ডাকটরকে?
নাহ,! সবই তো ঠিক
হাতে ধরা বাস ভারা বার আনা পয়সা।
নাকি বাড়িতে কারো অসুখ ছিল,
লক্ষ্য করিনি?
বাস চলে এপথ থেকে ও পথে।
ভিড় বারে, ভিড় ঠেলে নামই নির্জন স্টপে।
দূরে আকাশ নীল,
নীল নীল ঘন নীল!
কি যেন হয়নি করা কিংবা বলা।
চলি পথ আনমনা!
দূরে একটা নগ্ন নির্জন দেবদারু,
হঠাৎ করে তোমার কথা মনে পরে,
হয়নি বলা এখনো তোমায়,
“ভালোবাসি, ভালোবাসি”...
ছুটে যাই পাবলিক বুথে,
অভ্যস্থ হাত বোতাম টিপে অস্থির আমি-
এই তো এখন
সেই কথাটি বলতে তোমায়।
২৪০৯৯৫/১০০৬০৩
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



