চাঁদের বুড়ীর চুপকথার দেশে
১৮ ই মে, ২০২১ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেদেশেতে জানো তো খুব
ভুত দানোদের দাপট বেশী,
তোমার শুধু বেঁচে থাকা
এতেই তুমি থেকো খুশী।।
কোরমা পোলাও ঈদ পরবে
ওদের পাতেই থাকবে শুধু,
তোমার বেলা লবডংকা
থালা জূড়ে মরুর ধুধু।।
মরতে হবে সকাল বিকাল
চাঁদের বুড়ীর বিরাগ হলে,
কাটছে সুতো কুটিল জালের
খেয়াল হলেই তুলবে শুলে।।
কোটাল, উজির, নাজির যত
ঘুরছে শহর গঞ্জ জুড়ে,
কোথায় কে হায় আওয়াজ তোলে
ওমনি তাকে মুখে পুরে।।
এক গেরাসেই ফেলবে গিলে
এমন বড় "হা" মুখ করে।
তক্কে থাকে কখন কাকে
জামিন ছাড়াই জেলে ভরে।।
সে দেশেতে আঁকলে ছবি
তুলির আঁচড় কেড়ে নিবে,
পিটিয়ে নলির হাড্ডি খুলে
তোমার হাতেই ধরিয়ে দিবে।।
লিখলে পরে শ্লেট বা খাতায়
চোখের জলের কাব্য কথা,
তোমার ব্যথা স্তব্ধ হবে
ব্যবস্থাটা নিবে যথা।।
রুপকথাতেও এমন দেশটি
পাবে না হায় খুঁজে কোথা
বলব কথা এসব নিয়ে
আমার ঘারে ক'টি মাথা।।
তোমরা যারা ছোট্ট শিশু
রুপকথাতেই ঘুমিয়ে থেকো
চুপকথারই দেশে তুমি
জেগে থেকেই স্বপ্ন দেখো।।
স্বপ্ন নিছক কল্পনা হায়
সুতোর জালের মায়ার ফোঁড়ে,
কেউ জেগ না হঠাৎ করে
ঘুমিয়ে থেকো ঘুমের ঘোরে।।
১৮/০৫/২০২১
[শিশুতোষ রুপকথা, সব কাল্পনিক,
শিশুদের ঘুম পাড়ানি ছড়া]
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২১ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে...
...বাকিটুকু পড়ুন
লেখকের নোট:এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন
বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও...
...বাকিটুকু পড়ুন