কথাটি বলেছেন আমাদের সুপরিচিত হাইব্রিড রাজনীতিক ও সমাজতান্ত্রিক-পুঁজিবাদী মন্ত্রী হাসানুল হক ইনু্। সমাজতান্ত্রিক পুঁজিবাদী মন্ত্রী কেন বলেছি তা হয়তো সবারই জানা।
তিনি আল্লামা শফী হুজুরকে তেঁতুল হুজুর বলে আখ্যায়িত করেছেন। নারীকে তেঁতুলের সাথে তুলনা করাতে যদি তিনি তেুঁতুল হুজুর হন, রবীন্দ্রনাথ তাহলে কলি হুজুর কেননা রবীন্দ্রনাথ নারীকে কৃষ্ণকলির সাথে তুলনা করেছেন এবং তার শফী সাহেবের মতো শুভ্রশশ্রুও রয়েছে। তেঁতুল হুজুররা যখন আও্রয়ামী লীগে ভোট দিয়েছে তখন তাদের দোষ ছিলনা। তখন আধ্যাত্মিক নেতা হিসেবে তাদের দোয়া নিয়ে নির্বাচন করতো তারা। এবার হুজুর বিএনপির সাথে হাত মেলানোতেই যতসব সমস্যা। তবে ইনু সাহেব কেন বুঝেননা দর্শনগত ও তাত্ত্বিতভাবে তার সাথে তেঁতুল হুজুরের কোন তফাৎ নেই। কেননা সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদ বিরোধী ইনুর শেখ হাসিনার সাথে হাত মেলানোকে কিভাবে ব্যাখ্যা করবেন জানিনা। শেখ হাসিনা কি সাম্রাজ্যবাদ বিরোধী হয়েছেন, না কি ইনু সাহেব তেঁতুল হুজুরের মত সিদ্ধান্ত নিয়েছেন?!!
জামাতকে তিনি নিশ্চিহ্ন করে ফেলতে চান। জামাতের সব দোষ, সে বিএনপির সাথে একাট্টা বেঁধেছে। বিএনপির সাথেতো ইউনুস সাহেবও নীতিগতভাবে যোগ দিয়েছেন, তাহলে তাকেও নিশ্চিহ্ন করুন। এর কোনটাই আপনি পারবেননা। কেননা জামাত, ইউনুস এদের মূল শিকড় মার্কিন সাম্রাজ্যবাদ পর্যন্ত বিস্তৃত। মার্কিনীদের দোসর এরা। ইনু সাহেব, আপনিতো এর ব্যতিক্রম নন, তাহলে কেনইবা উল্টাপাল্টা কথা বলে জনগণকে বিভ্রান্ত করেন? আপনার চেহারাতো সবাই চেনে।
হিযবুত তাহরীরকেও রাজনীতির মাঠ থেকে মুছে ফেলতে চান। হিযবুত তাহরীরতো মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী ইসলামী রাজনৈতিক দল। মার্কিনীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার তারা। আপনার কাজটিইতো এরা করে দিচ্ছে। আপনি এখন সাম্রাজ্যবাদের ক্রীয়ানক হয়ে পড়েছেন, তাই সাম্রাজ্যবাদ বিরোধী কথা শুনলেই সাথে ইসলাম আছে বলে তা রাজনীতির মাঠ থেকে মুছে ফেলবেন? যদি আপনার বুদ্ধির দৌরাত্ম দেখাতে চান ওপেন ডিবেট করেননা হিযবুত তাহরীর এর সাথে। ২০০৩ সালে জাতীয় জাদুঘর মিলনায়তনে হিযবুত তাহরীরের ডিবেট দেখেছিলাম ফরহাদ মজহার ও থালিকুজ্জামান লিপনের সাথে। সেটি ছিল ইরাক যুদ্ধের প্রাক্কালে বাম বনাম হিযবুত তাহরীরের ওপনে ডিবেট। নিজেকে বেশি পন্ডিত মনে করলে যাননা তাদের সাথে বুদ্ধির খেলায়, দেখা যাক আপনার ইনটেলেকচুয়ালিটি! পেশি শক্তি প্রদর্শন করবেননা দয়া করে।
ইনু সাহেবরা সাম্রাজ্যবাদের দালালি করেন, আবার আবার বড় বড় কথা বলেন। সত্যি হাসি পায়!! তাকে দেখে আমরা সাধারণ জনগণ যে হাসছি, উনি হয়তো সেটা বুঝতে পারেননা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



