আমার বাসা টঙ্গি আর অফিস বারিধারা। ঈদের আগে এই রুটে এত যানজট হতো না। কিন্তু আজকাল দেখছি প্রতিদিন উত্তরা থেকে যানজট । প্রচন্ড বিরক্ত লাগে আর কল্পনা করি যানজট মুক্ত শহরের। আমার মতে ঢাকা শহরের যানজট কোন দিনও কমবে না যদি না আমরা নিচের বিষয় গুলোকে গুরুত্ব না দেই -
১) ঢাকা শহরের থেকে আন্তজেলা বাস টার্মিনাল দূরে নিয়ে যাওয়া দরকার।
২) নতুন প্রাইভেট কার রাস্তায় নামানো বন্ধ করতে হবে।
৩) ঢাকা শহরে ডাবল ডেকার বাস নামাতো হবে।
৪) ক্রসিং পয়েন্ট গুলাতে ফ্লাইওভার বানাতে হবে।
৫) ট্রাফিক পুলিশ যাথাযথ ভাবে কাজকরে না। তাদের কাজে লাগাতে হবে।
সরকার তো নিজের গদি বাচাঁতেই ব্যস্ত আমাদের মত আমজনতার জন্য তাদের কোন দরদ নাই। আর আমাদের ও
যানজট মুক্ত ঢাকা দেখা হবে না এই জনমে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

