ভাবতে অবাক লাগে! ব্রাক ব্যাংক একটি মোবাইল ব্যাংকিং সুবিধা দিচ্ছে যাকে মোবাইল ডাকাতি বলেও অবিহিত করা যায়। বাংলাদেশের মতো দেশে প্রতি হাজার টাকা আদান প্রদান করতে গেলে কমিশন বাবদ ১৮.৫০ পয়সা কর্তন করা হয় তার পরেও স্বসস্ত্র সন্ত্রাসীদের মতো অস্ত্র ঠেকিয়ে সাথে থাকা সমস্ত অর্থসহ মূল্যবান মালামাল হাতিয়ে নেয় তেমনি বিকাশ এজেন্টরা আবার প্রতি হাজারে ৫.০০ হাতে কমিশন নেয় আদান এবং প্রদান উভয় ক্ষেত্রেই তাহলে প্রতি হাজারে গিয়ে দাড়ায় (১৮.৫০+৫.০০ আদান + ৫.০০ প্রদান) = ২৮.৫০ টাকা। এটাকি মগের মুল্লুক? চিন্তা করা যায় কি ভাবে দেশের আমামর সাধারন গরীব ও মধ্যম আয়ের মানুষদের উপর ঝুলুম করা হচ্ছে। যত দোষ শুধু এই ড. ইউনুস সাহেবের ক্ষেত্রে। ইউনুস সুদ খায়, বাকীরা কি করে। ইউনুস সুদ খায় তাহলে দেশের সরকার কি করে? সরকার কি পারে না যারা ইউনুসের কাছ থেকে সুদে টাকা নেয় তাদেরকে সরকার টাকা ধার/কর্য দিতে।
আমি কতিপয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। তারা যেন এই অতিরিক্ত কমিশন বন্ধ পূর্বক তাদের নির্ধারিত ১৮.৫০ পয়সার ক্ষেত্রেও যেন এইটাকে কমিয়ে ১০ টাকার মধ্যে নিয়ে আসেন। একটা বার চিন্তা করুন একজন গার্মেন্টস শ্রমিক মাসে ৫ থেকে ৬ হাজার টাকা রোজগার করে সে নিজে বাসা ভাড়া, থাকা-খাওয়া, পোষাক, চিকিৎসা খরচ মিটিয়ে গ্রামের বাড়ীতে বসবাসরত বাবা-মা, ভাই-বোন, স্ত্রী-সন্তানদের জন্য ২ থেকে ৩ হাজার টাকা পাঠায় তাদের ভরন-পোষন, চিকিৎসা-শিক্ষার জন্য তার জন্য অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে প্রতি হাজারে ২৮.৫০ টাকা। এইটা সরকার চোখে দেখেনা। সুসিল সমাজপতিরা আজ কোথায়। শহরের শিল্পাঞ্চলের প্রতিটি এজেন্ট প্রতি মাসে কম করে হলেও ৫০ লক্ষ টাকা আদানপ-প্রধান করে থাকেন তাহলে প্রতি মাসে সারা বাংলাদেশে ৪ হাজার থেকে ৫ হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে সেই মতে অতিরিক্ত কমিশনসহ প্রায় ১ হাজার কোটি টাকা এই সাধারন গরিব অসহায় মানুষের কাছথেকে অনেকটা জোরপূর্বক আদায় করছে। দয়াকরে সবাই অন্ধ হয়ে তাকবেন না। একটু চোখ মেলে দেখুন এবং এর প্রতিকার করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



