somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুরাদনগরে সদ্য কারামুক্ত বিএনপি নেতাকর্মীদের সংবর্ধনা : ঐক্যবদ্ধভাবে রাজপথের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন - কায়কোবাদ এমপি

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খালেদা জিয়ার আহ্বানে রাজপথের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লার মুরাদনগরের সংসদ সদস্য কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
তিনি বলেছেন, দেশে এখন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। সরকার একতরফা নির্বাচনের মধ্য দিয়ে আবারো ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে। এ অবস্থায় ফ্যাসিবাদী জুলুমবাজ এ সরকারকে হটাতে আন্দোলনের কোনো বিকল্প নেই। আগামী দিনে খালেদা জিয়ার আহ্বানে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। সরকারকে বাধ্য করতে হবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে।
সদ্য কারামুক্ত কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপির ২৮ নেতাকর্মীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বিদেশে চিকিত্সাধীন কায়কোবাদ এমপি এসব কথা বলেন। উপজেলা বিএনপি ও কায়কোবাদ ফোরামের পক্ষ থেকে গতকাল বিকালে উপজেলা বিএনপি র্কাযালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
টেলিকনফারেন্সে কায়কোবাদ এমপি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের বর্তমান শাসনামলে মুরাদনগরের হাজার হাজার নেতাকর্মীকে বর্বরোচিত অত্যাচার, নির্যাতন, পুলিশি হয়রানির শিকার হতে হয়েছে। অনেককে মিথ্যা, সাজানো মামলায় জেলের ঘানি টানতে হয়েছে। নেতাকর্মীদের ধৈর্য ধরার আহবান জানিয়ে তিনি বলেন, এই জালিম সরকারের পতন অনিবার্য।
উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মফিজুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি ও কায়কোবাদ ফোরামের উপদেষ্টা গোলাম কিবরিয়া সরকার, জেলা বিএনপির প্রচার সম্পাদক ও কায়কোবাদ ফোরামের উপদেষ্টা মো. আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কায়কোবাদ ফোরাম আহ্বায়ক মোল্লা মজিবুল হক, বিএনপি নেতা ও কায়কোবাদ ফোরামের উপদেষ্টা দুলাল দেবনাথ, উপজেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট তৌহিদুর রহমান, স্বেচ্ছাসেবক দল সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন আহম্মেদ, কায়কোবাদ ফোরামের যুগ্ম আহ্বায়ক মো. হেদায়েত হোসেন, উপজেলা যুবদল প্রচার সম্পাদক মো. মোস্তফা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির ভাইস চেয়ারম্যান মুরাদনগরের গণমানুষের নেতা এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান এবং তারা যেন দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন, সে দোয়া করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইউছুফ হাকিম সোহেল, বিএনপি নেতা মো. শহিদুল ইসলাম, ধামঘর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মো. তোফায়েল শিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহ আলম সরকার, অ্যাডভোকেট মহসিন, ব্যবসায়ী মো. কবির হোসেন প্রমুখ। (আমার দেশ, ২৫ সেপ্টেম্বর ২০১৩

)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×