somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

►►ঠাকুরগাঁও-এ বন্যা পরিস্থিতির আরো অবনতি, সাহায্য কামনা◄◄

০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টানা বৃষ্টি আর উজান থেকে আসা পানির ঢলে উত্তরের জেলা ঠাকুরগাঁও সহ অন্যান্য পার্শ্ববর্তী জেলার বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গত রবিবার রাতে হঠাৎ করে টাংগন নদীতে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পেয়ে, পানি বন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। তলিয়ে গেছে শত শত ঘর-বাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। পানি বৃদ্ধির কারণে ঠাকুরগাঁও জেলার কমপক্ষে ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। ভারতের আসাম ও মেঘালয়ে প্রচুর বৃষ্টি হওয়াই পানি বৃদ্ধির কারণ বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।


ছবিঃ ঠাকুরগাঁও জেলার বন্যা পরিস্থিতি

এদিকে সোমবার দুপুরে ঠাকুরগাঁয়ের টাংগন নদীতে ডুবে মারা গেছে এক শিশু। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বিভিন্ন স্থানে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। ক্ষতিগ্রস্ত লোকজন বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য জেলা শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

যান্ত্রিক ত্রুটির কারণে ঠাকুরগাঁওয়ে টাঙ্গন ব্যারেজের স্লুইস গেট বন্ধ থাকায় ওই এলাকায় ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার আরো চার গ্রামের দুই সহস্রাধিক ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। ভেঙ্গে গেছে অন্তত দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি। ওইসব এলাকার রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। বাড়িঘরে পানি ওঠায় চরম দুর্ভোগে পড়েছে বন্যাকবলিত জনগণ। ঘরের ভেতরে থাকা ধান, গম, চাল নষ্ট হয়ে গেছে। এছাড়া ব্যাপক ক্ষতি হয়েছে ফসলি জমির। গবাদি পশু নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন পানিবন্দী মানুষ।


ছবিঃ ঠাকুরগাঁও-এর টাঙ্গন ব্যারেজে

বৃষ্টি আর পাহাড়ি ঢলে ঠাকুরগাঁওয়ের নদ-নদীর পানি এখনো বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দুইদিন পেরিয়ে গেলেও সরকারি বা বেসরকারিভাবে কোন সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থরা।

এদিকে গতকাল ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বাস্ত্যবায়ন ঐক্য পরিষদ’ এর ঢাকাস্থ শাখার সদস্যগণ বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য একটি জরুরী সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার নূর উস সাদিক। ঠাকুরগাঁও-এ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের চিকিৎসা, খাদ্য ও নিরাপদ আশ্রয়ের সাময়িক প্রয়োজন মিটাতে একটি ফান্ড গঠন করা হয়েছে। সভায় ঠাকুরগাঁওয়ের বন্যা কবলিত মানুষদের সাহায্যার্থে দেশবাসীর কাছে অর্থসাহায্য কামনা করা হয়েছে।

আজ ঠাকুরগাঁও-এ অবস্থানরত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বাস্ত্যবায়ন ঐক্য পরিষদ’ -এর সদস্যগণ ঠাকুরগাঁও-এর বড় মাঠের টাউন ক্লাবে বিকেল ৫:০০ টায় মিলিত হবেন। সেখানে তারা বন্যা পরবর্তী পরিস্থিতি সামাল দেয়ার প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করবেন বলে খবর পাওয়া গেছে।
*সাহায্য পাঠানোর জন্য Bkash করুন ০১৭২২৭০৯৬২৬ নম্বরে

খবর সূত্রঃ www.sciencetech24.com
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×