অডিও টেকনোলজি ব্যক্তিত্ব বোস আর নেই
১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ১২ জুলাই শুক্রবার মারা গেলেন অডিও টেকনলজির যুগান্তকারী ব্যক্তিত্ব অমর গোপাল বোস। মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টনে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর পুত্র বেণু বোস নিউইয়র্ক টাইমসকে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
১৯২৯ সালের ২ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এক ভারতীয় পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন অমর বোস। মাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনলজি থেকে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করেন তিনি। ওই প্রতিষ্ঠান থেকেই ডক্টরেট ডিগ্রিও লাভ করেন। এমআইটিতে বছর দুয়েক শিক্ষকতা করার পর ১৯৬৪ সালে তৈরি করেছিলেন নিজের সংস্থা বোস কর্পোরেশন।
বোস কর্পোরেশনে তৈরি এলিগ্যান্ট ওয়েভ সিস্টেম রেডিও, কুশন দেওয়া হেডফোন, হোম থিয়েটারের যন্ত্রাংশ ও কম্পিউটারের স্পিকার সারা বিশ্বের গেজেট প্রেমিদের কাছে জনপ্রিয়।
২০১১ সালে নিজের সংস্থার সিংহভাগ শেয়ার এমআইটিকে দিয়ে দেন অমর বোস। তাঁর ডিভিডেন্টের টাকাই এমআইটির বহু গবেষণা ও ডিগ্রির খরচ যোগায়। এমআইটির তরফে জানানো হয়েছে বোস কর্পোরেশনে অমর বোসের নাম চিরকাল থাকবে।
খবর সূত্রঃ www.sciencetech24.com
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ...
...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু...
...বাকিটুকু পড়ুন
Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ
সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর...
...বাকিটুকু পড়ুন
১. ক্ষুধাপৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি...
...বাকিটুকু পড়ুন