somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিথিলা তোমার জন্য .......

১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হ্যাঁ, মৃত্যুকেই ডাকতাম প্রবলভাবে , করুণাময়কে বলতাম কেনো দাও না মৃত্যু ..... আমার নিঃখরচা এতটুকু একটা চাওয়াতে, আমার মৃত্যুতে কি ক্ষতি এই পৃথিবীর ! কারও ভন্ডামি , স্বার্থপরতা বা লোভে মনটা তাই শুধু মৃত্যুকেই পেতে চাইত, ডাকত তাকেই কাছের কেউ ভেবে ।


কিন্তু মিথিলা আজ আমাকে কাঁদিয়ে, স্তদ্ধ করে দিয়ে গেলো । মৃত্যু ? না না
আমি ত মৃত্যু চাই না ....... এই যে আমিও কাঁদছি মিথিলার মৃত্যুতে অবিরাম...... মিথিলার ব্লগ , মিথিলাকে নিয়ে রুবেলের পোস্টগুলো পড়ছিলাম কি ঘটেছে জানার জন্য ..... কিন্তু প্রতিবারি আমাকে লুকাতে হয়েছে অশ্রু ......... শেষতক বাথরুমে উঠে গেলাম কান্না মুছতে পাছে কলিগরা না আবার দেখে ফেলে ।


বস আমাকে একদিনের সময় দিয়েছিলো চিন্তা করে আমার সিদ্ধান্ত জানাতে আগামীকাল ...... আমি চিন্তা করতে পারছি না ....... মনে পড়ছে মিথিলা তালুকদার ...... মিথিলার কথা ।

মৃত্যু এত সহজ ! মৃত্যু এত নিকটে ...... মাত্র আঠারো ! কৈশোরে যেমনটা কষ্ট পেয়েছিলাম কবি সুকান্তের মাত্র 21 বছরে মৃত্যুর কথা শুনে । পৃথিবীকে আরও কতকিছুই না দিতে পারতেন কবি সুকান্ত। তেমনি এই ব্লগকে আরও কতভাবেই না সাজাতে পারত মিথিলা ।

এইতো ডিসেম্বরের 19 তারিখে দেয়া তার পোস্ট " কাল আমার জন্মদিন ........... " এর কথা সেখানে ও লিখেছিলো "20শে অক্টোবর 2006, আমার বয়স হবে 18 । এর মানে আমি সাবালিকা হবো । ..... দোয়া করবেন আমি যেনো আমার বর্তমান বয়ফ্রেন্ড নিয়ে 100 বছর সুখে শান্তিতে বেঁচে থাকতে পারি....... "
তার আগের পোস্টগুলো ছিলো নতুন ভালবাসার সুখ স্বপ্নে বিভোর কোনো কিশোরীর সরল আবেগে ভরপুর । ভালবাসায় বিশ্বাসী কিন্তু সাবধানী আমি তাই ছোটবোনের মতই তাকে উপদেশ দিয়েছিলাম .......
"পড়াশুনায় বেশী মনযোগী হউন ....... আপনার বয়ফ্রেন্ড আপনারি আছে....... আপনারি থাকবে আজীবন ...... কিন্তু পড়াশুনার বয়সটা সুবোধ বালকের মত বসে থাকবে না ...... "
তখন কি জানতাম ....... অতটুকু একজন এর পুরো জীবনটাই ছোটো হয়ে আসছে ।

ওর নামটা মনে ছিলো এরপর থেকেই ...... কিন্তু আজ সকাল ছাড়া জানতেও পারিনি কিছু ।
আজ ওর পুরো ব্লগ পড়ার পর যখন ব্লগের শিরোনামে চোখ গেলো দেখলাম ........
" ভাগ্যকে মেনে নিয়ে ভালোভাবে বেঁচে থাকার মধ্যে প্রকৃত সুখ ।........ আসুন সংগ্রাম করি, হাজার কষ্টে থাকলেও কাউকে বুঝতে দিবো না যে কষ্টে আছি ....... "

ঠিক যেমন করে মিথিলা কাউকে তার কষ্ট বুঝতে দেয়নি । শুধু ভালবাসার কথাই বলেছে বেশীরভাগ সময় ।

তাই আমার ফেইক কষ্টগুলো ওর এই একটি কথাতেই ঝরে যায় ....... শুধু দানা বেঁধে থাকে একটি কচি প্রাণের অকাল চলে যাবার দুঃখ ।

প্রভু কি ক্ষতি হতো এই কচি প্রাণটুকু বেঁচে থাকলে । জানি না । শুধু প্রার্থনা করি, হে করুণাময় প্রভু তাকে শান্তিদাও, চিরকালের ।

মিথিলা, শুধু তোমার কথা মনে রেখেই .....আমি ভুলে যাবো হাজার কষ্ট .....বুঝতে দিবো না কাউকে কি কষ্টে আছি ....... গাইবো জীবনের গান, মৃত্যুর পরাজয়ে ।

জানি তুমিও গাইছো গান স্বর্গের পাড়ে, শান্তির দেবদূত রূপে ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চোখ

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৫:১৬

এতদিন উপমা হিসাবে জেনেছি কারোর চোখ থাকে পটল চেরা, কারোর থাকে বাবুই পাখির বাসার মতন।
এই প্রথম দেখলাম গ্রে'স এলিয়ানের চোখ - এত মায়ায় ভরা।... ...বাকিটুকু পড়ুন

সব দুনিয়ার আহার যোগাই, আমরা না পাই খাইতে

লিখেছেন ঢাকার লোক, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:৩৪



সুনামগঞ্জ সদর উপজেলার বাওন হাওরের বর্গাচাষি আলী আকবর। কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ কৃষিকাজ করি খালি বাঁইচ্যা থাকার লাগি। কোনো লাভ নাই।’ হিসাব কষে বলেন, এখন... ...বাকিটুকু পড়ুন

লজেঞ্জুষ খাওয়াবে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৫


বাতাসের নিঃশ্বাস, পিঠ ঠেকে যাচেছ
শহরের ধূলি বালির নর্দমার কাছে;
কখন চিৎকার করে বলে ওঠবে-
দূষিত নিঃশ্বাস তোমরা সরে যাও
তোমরাই স্বার্থপুরের রাক্ষস রাক্ষসী;
সাবধান বাতাসের কোটি নিঃশ্বাসগুলো
লজেঞ্জুষ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে-
খুব আদর করে... ...বাকিটুকু পড়ুন

গুম আর গুপ্ত

লিখেছেন সামছুল আলম কচি, ২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১৫


খোঁজ করলে দেখাি যাবে, কুকুর-বিড়াল পালকদের অনেক কাছের আত্মীয়-পরিজন অনেক কষ্টে জীবন কাটাচ্ছে। তাদের প্রতি কোনও দয়া-মায়া নেই; অথচ পশুদের জন্য... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫



মসজিদে বসে মদ খেতে দাও, অথবা সেই জায়গাটা দেখাও যেখানে আল্লাহ নেই।

বহুদিন ধরে গল্প লেখা হয় না!
অথচ আমার গল্প লিখতে ভালো লাগে। সস্তা প্রেম ভালোবাসা বা আবেগের... ...বাকিটুকু পড়ুন

×