নীল আকাশে সূর্যটা তখনো কালো মেঘে ঢাকা পড়ে নি । বিপুল উত্তালে কোনো ঝড়ো হাওয়াও তেমনভাবে তেড়ে আসে নি । তারপরেও মানুষ পথ হারায়, তারপরেও মানুষ ভালো মনে করে খারাপ পথটাকেই আপন করে নেয় । এ যেনো ঠিক শুকনো সমতল কোন প্রান্তরে শুধু শুধুই হোঁচট খাওয়া ।
আর যাই হোক মিথ্যে বলা আর প্রতারণা সহ্য হয় না । আর যাই হোক সুযোগ সন্ধানী খেলোয়ারকে মনে স্থান দিতে পারি না । লাভটুকুর মালিক যদি আমি হই তাহলে ক্ষতিটুকুও আমার হবে ।
আমি জানি তুমি এর কোনটাই নও । তবে যদি ভালোইবাসিলে বন্ধু, কেনো চলে গেলে । কেনো মিথ্যে করে দিয়ে গেলে সব তিল তিল করে গড়া সত্যের প্রহরগুলো । তবে কেন ভালবাসি, কেনইবা সত্যকে রাঙাই মিথ্যের কালিতে ।
যদি চলেই যাবে বন্ধু তবে শুধু কেন একটি চিরকুট দিয়ে গেলে, কেন লিখলে না একটি দীর্ঘ পত্র। কেন শুধুই লিখবে ক্ষমার কথা, কেন লিখলে না আরেকটিবার “যদি চলেও যাই,তবু বলব ভালবাসি ভালবাসি”।
আমি সেদিনও আশায় ছিলাম,হাসছিলাম যেদিন তোমার জীবনের হালখাতায় কেউ নতুন করে হিসেব লিখছিল, ভাবছিলাম ভালোবাসা ত মিথ্যে নয়, ভালোবাসা ত প্রতারণা নয়। এই ত সময় তার প্রমাণের। প্রমাণ হয়েছিলো... ভালোবাসার সে প্রমাণিত সত্য একসাথে মিথ্যে করে দিয়েছিলো অনেকগুলো সত্যকে । না দোষ কারো নয়... শুধু সত্য বলার আর সত্যকে আঁকড়ে রাখার সৎ সাহস যে এখন আমাদের কারো নেই । আমিও মানিনি তাই সেই প্রমাণিত সত্যকে, অপেক্ষায় আছি আরো একটি সত্যের পরাজয়ের আশায় ।
তাইত বলি, “ভালোবেসে চলে যেও না... ভালোবেসে চলে যেতে নেই... । “
অভিমানে দিতে পারি পুরোটা সাগর,ঢেউয়ে ঢেউয়ে গোধূলির রঙ ছুঁয়ে ।
ভালোবেসে চলে যেও না... ভালোবেসে চলে যেতে নেই...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।
যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন
নতুন মসজিদের কাজ শুরু করলাম

শহীদুল ইসলাম প্রামানিক
আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ্যোগী মানুষ নিজ উদ্যোগেই মাটি কেটে দিয়েছে।
আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন
প্রিয় কন্যা আমার- ৯২

প্রিয় কন্যা আমার-
ফাজ্জা তোমার স্কুল বন্ধ। তুমি তোমার নানা বাড়ি গেছো। এবার অনেকদিন থাকবে নানা বাড়ি। নার্সারি থেকে কেজি ওয়ানে উঠলে। বেতন বেড়েছে। খরচ বেড়েছে। আমি নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন
হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন
নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড
আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার করব, এজন্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।