“এই রাত তোমার আমার”, হেমন্ত'র গাওয়া এই ছবিরই একটি চমৎকার গান ।
প্রিয় মানুষের জন্য উপহার কিনেছেন কখনও । অনেক ভেবেচিন্তে বাছাই করে কেনা উপহার । এমনকি হয়েছে কখনও যে, সেই উপহার আর দেয়াই হলো না । কভু হারাবে না এই স্মৃতি, অমলিন হয়ে রয়ে গেছে সেই উপহার আপনারই কাছে ।
কাবার্ডের একদম নিচের ড্রয়ার রাখা সেই উপহারটা বের করে নিজেই মাঝে মাঝে হাতে নেন । ইদানীং দৌড়ে যাওয়ার সময়ে অলস হ্রদয় হয়ত সেই সময়টুকুও পায় না ।
গানটিতে দেখুন, সঞ্চয়িতা হাতে সুচিত্রা সেনকে । সঞ্চয়িতাটাতে লেখা ...
“ আজকের এই দিনে দেবাশীষকে ---
- রাধা “
না,রাধাও পারেনি বেছে রাখা এই সঞ্চয়িতাটি দেবাশীষকে দিতে । রয়ে গেছে তা নিজের কাছেই ।
[ ছবিসূত্র: ফ্লিকআর,
শিরোনাম: চন্দ্রবিন্দু, গানের একটি লাইন ]
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


