somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্ন সমর (পর্ব ১)

২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“বিয়েটা কিন্তু হতে হবে হড়গ্রাম কাজী অফিসে” – মুচকি হেসে ইমু বলে উঠে ।

“কেনো? এত কাজী অফিস থাকতে... হড়গ্রাম কেন?” – মৃদু আপত্তি অয়নের কন্ঠে । হাজার হোক বিয়েটা যে তারই ।

“হড়গ্রামের কাজী অফিসটা তুই দেখেছিস? মূল সড়ক থেকে একটু ভিতরে । একেবারে ঝকঝকে তকতকে অফিস । হুমম, অফিসটার ঠিক সামনেই একটা পুকুর । তার পাশেই খানিক দূরে একটা মসজিদ ।” - ইমু এমন নাটকীয় ভাবে বর্ণনা করতে থাকে যেন তার ঠিক সামনেই ভাসছে হড়গ্রাম কাজী অফিসের পুরো ছবিটা ।

“আমার বিয়ে হলে, আমি ঠিক এমনি একটা কাজী অফিস বাছাই করতাম!”, ইমু বলে যেতে থাকে ।

“আরে বিয়ে তো হাজারটা করবি না, একটাই তো করবি জীবনে...। আর সেই বিয়ের দিনটাকে যদি একটু স্মরণীয় না রাখা গেলো তাহলে আর কি । হাজার বাজনা-বদ্যি-অতিথিতে বিয়ে স্মরণীয় হয় না । স্মরণীয় হয় কিছু অপার্থিব মোহনীয় স্মৃতিতে । আর সেই স্মৃতিতে যদি গাঁয়ে কাটা দেয়া হিম বাতাস, ভরা পূর্ণিমা, নদীর কলকল ধ্বনি, প্রিয় বন্ধুদের সগৌরব উপস্থিতি থাকে তাহলে তো আর কথাই নেই । একেবারে red letter day । সামাজিকতার বেড়াজালে সবার সেই সুযোগ হয় না ।”

“বুঝলি! শোন!! শহরের ঠিক শেষ মাথায় অফিসটা। নগরের কালিমা থেকে একেবারে দূরে । তোদের বিয়ের ঝামেলা শেষ করতে করতে অবশ্যই সন্ধ্যা ঘনাবে । তারপর, যখন বের হবি – পুকুরের পানিতে দেখবি পূর্ণ পূর্ণিমা চাঁদের প্রতিচ্ছবি তোদের হাসিমুখে অভিভাদন জানাচ্ছে। চাইলে তুই দুই রাকাত নামাযও পড়ে নিতে পারবি, সামনের মসজিদ থেকে। সবচেয়ে বড় কথা শহরের সবচেয়ে সুন্দর জায়গাটি ঐ অফিস থেকে পায়ে হাঁটা দূরত্বে।”, ইমু বলতে বলতে স্বপ্ন রাজ্যে হারিয়ে যেতে থাকে।

“সবাই মিলে সেখানে কিছুক্ষণ নদীর সুরে কল কলাবো, প্রকৃতির আলিঙ্গনে হারাবো, খাবো-দাবো, তারপর সংসার সমুদ্রের সব দায়ভার তোদের দুজনার ঘাড়ে চাপিয়ে আমরা সবাই যে যার গন্তব্যে পালাবো। হা হা হা ।”

অয়ন, অদিতি আর ইমু ক্লাসমেট । তিনজনই খুব ভালো বন্ধু । অয়ন আর অদিতির প্রেম প্রায় তিন বছরের । কিছুদিন হলো তিনজনেরই ইউনির পাট চুকানো শেষ । এখন জীবন যুদ্ধে নামার আগে অদিতি, অয়ন দুজনই চাচ্ছে বিয়ের পাটটাও চুকিয়ে ফেলতে ।

ইমুর হাসির দিকে তাকিয়ে থাকে অদিতি আর অয়ন। দুজনি একই জিনিস ভাবে । ইমু । the generous optimistic । সবকিছুই কোন না কোনভাবে সে পজিটিভলি ব্যাখ্যা করবেই । এবং এত সুন্দর ভাবে করবে যে তা মনের মধ্যে একটা শান্তির পরশ বুলিয়ে দেয় ।

ইমুর হাসি থামতেই তারা দুজন একসাথে ইমুর দিকে তাকিয়ে মাথা নেড়ে বলে উঠে... “always positive!”
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

×