অরণ্য পিয়াসী মন
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তারপর কোন এক বিরহী ব্যাথায় কেঁদে উঠে তার প্রাণ । বলে অরণ্য পিয়াসী মনে, প্রেম কেন আসে । অশান্ত ঝড় শেষে শান্ত তটিনীর মত, কেন বিরহ বাঁধে বাসা ।
অরণ্য পিয়াসী মন অরণ্যেই ফিরে যাবে । একা অহর্ণিশ । অরণ্য যাদের ডাকে, গ্রহণ লাগা সময় তাদের খুঁজে পায় না; বিরহী অলস পৃথিবীতে । সময়ের কান্ড জানো! বয়ে চলে নিরন্তর কিন্তু ফেলে যায় দুঃসহ ভার । যা বহিবার সাধ্য মানুষের নেই । অরণ্য যাদের ডাকে, তারা বুঝি না-মানুষ । একদিন সব ভার সাথে নিয়ে চলে যায় অভিমানী কেউ; কোন দূর অরণ্যে । কান পেতে শুনে অরণ্যের গান । বলে, হে অরণ্য! তুমি কি শুনতে পাও। বরণ করে নাও খেয়ালী রাজপুত্তুরকে; তোমার সবুজের ভীড়ে ।
অরণ্যের প্রাণে সুর বাঁধে গাইয়ে মানুষ । সেই সুর ঠোঁটে নিয়ে শহুরে পথে গেয়ে যায় বনের পাখি । অরণ্যের সুর ফিরে ফিরে আসে... মানুষের অরণ্যে ।
তারপর একদিন, না-মানুষ অরণ্যেই মিশে যায়। অরণ্য হয়ে উঠে সবুজের রাজপুত্তুর ।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই...
...বাকিটুকু পড়ুনLaptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত...
...বাকিটুকু পড়ুনকয়েক বছর আগে, কানাডার বেগম পাড়ার কথা ব্যারিস্টার সুমন ভাই বেশ ফলাও করে প্রকাশ করেছিলেন। বাংলাদেশী দূর্নীতিবাজদের আখড়া হয়ে উঠেছিলো কানাডার ঐ অঞ্চল। আজ পুসিলশের সাবেক প্রধান বেনজির দুবাইয়ে ধরা... ...বাকিটুকু পড়ুন

সম্প্রতি আদ্ব দ্বীন হাসপাতালের ঘটনা কেন্দ্র করে বাংলাদেশ ফেসবুক বিচারকগণ রায় দিয়েছেন “আদ্ব দ্বীন হাসপাতাল লাইসেন্স বাতিল করা যাবে না”।
...বাকিটুকু পড়ুন
ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক...
...বাকিটুকু পড়ুন