somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি সড়ক দুর্ঘটনা ও পুলিশ

০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ২৪ জুন ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ থানার সামনে এক সড়ক দুর্ঘটনায় এস·আই· নাসিরউদ্দিন শরিফ(৪৮) নামে একজন পুলিশ কর্মকর্তা নিহত হন ৷ এই দুর্ঘটনা সংঘটিত হয় ঢাকা-ব্রাহ্মনবাড়িয়া রুটে চলাচলকারী "রয়েল কোচ" নামক একটি কোচ সার্ভিসের বাসের দ্বারা ৷ ঘটনার পর থেকে যথানিয়মে বাস চালক ও হেলপার পলাতক ৷ আশুগঞ্জ থানা পুলিশ দুর্ধর্ষ সব ডাকাত, সন্ত্রাসীদের ধরছে, কিন্তুু পুচকে ড্রাইভার আর হেলপার সবসময়ের মতো পুলিশের ধরা ছোঁয়ার বাইরেই থেকে গেছে ৷ সাম্রতিক সময়ে খবর পাওয়া গেছে, আশুগঞ্জ থানা পুলিশ নাকি নিছক দুর্ঘটনা নাম দিয়ে কিছু টাকার বিনিময়ে সেই আটককৃত বাস ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ৷ কিন্তুু নিহতের পরিবার ক্ষতিপুরণ নিতে নারাজ ৷ তারা দোষীদের বিরুদ্বে মামলা চালিয়ে যেতে ইচ্ছুক ৷ প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, তাকে পিছন থেকে অনেকটা পরিকল্পিত ভাবেই ধাক্কা দেওয়া হয় ৷ তাই, একে আর দশটা সড়ক দুর্ঘটনার মতো নিলে ভুল হবে ৷ আর এভাবে প্রত্যেক দুর্ঘটনার পর ক্ষতিপুরন দিয়ে দোষী চালক পার পেয়ে গেলে সে আরেকটি খুন করতে বেশি দেরি করবে না ৷ এমনকি তার পরবর্তী শিকার আপনিও হতে পারেন !!

বাস-ট্রাক চালকদের প্রশ্ন করলে তারা বলে, ভুলে দুর্ঘটনা ঘটেছে ৷ আমরা ইচ্ছে করে একটা পিঁপড়াও মারি না ৷ কিন্তুু নিয়মিত যে কাজ ঘটে তা কি "ভুল" বলা হবে না কি "অভ্যাস" বলা হবে ? প্রশ্ন আপনার কাছে ৷

গত কয়েকদিনে পত্রিকা খুললেই দেখা যাবে নিয়মিতভাবে সড়ক দুর্ঘটনার চিত্র ৷ মুলত, সড়ক দুর্ঘটনার চিত্র দেখতে দেখতে আমরা এতটাই অভ্যস্ত যে, এর প্রতিকারের জন্য কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা কেউই উদ্যোগী হচ্ছি না ৷ কিন্তুু যখন আপনার কোনো প্রিয়জনের সাথে এই ঘটনা ঘটবে তখন আপনারা বুঝবেন, কিন্তুু ততক্ষনে অনেক দেরি হয়ে যাবে ৷ তাই সময় থাকতে সোচ্চার হন ৷

অনেক সড়ক দুর্ঘটনা হত্যার শামিল, তাই সব সড়ক দুর্ঘটনাকে নিছক “দুর্ঘটনা" বলে চালিয়ে দিলে হবে না ৷ এখনই সড়ক দুর্ঘটনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ না নিলে তা মাত্রা ছাড়িয়ে যাবে ৷ তখন আমরা তারেক মাসুদ, মিশুক মুনির, এস·আই· নাসিরউদ্দীনের মতো দেশপ্রেমিকদের হারাবো, আর দোষী চালকরা সামান্য ক্ষতিপুরনের বিনিময়ে বের হয়ে আরেকজন দেশপ্রেমিককে হত্যা করার জন্য গাড়ি নিয়ে রাস্তায় নেমে পড়বে ৷
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মনের ঘোর গেলো না (উৎসর্গঃ প্রিয় ব্লগার ইমন জুবায়ের)

লিখেছেন চারাগাছ, ২৭ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩১




আমার মনের ঘোর গেলো না


উৎসর্গ

প্রিয় ব্লগার ইমন জুবায়েরের স্মৃতির প্রতি।

তিনি নেই। অনেক বছর হলো।

তবু তাঁর ব্লগে ঢুকলে মনে হয়, কোথাও যেন কিছুই থেমে নেই। লেখাগুলো আছে, শব্দগুলো... ...বাকিটুকু পড়ুন

জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...

লিখেছেন অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

×